ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

মাদারীপুরের কালকিনিতে চাঞ্চল্যকর জোড়া খুনের দুই আসামী গ্রেফতার


শাহাদাত হোসেন,  মাদারীপুর  photo শাহাদাত হোসেন, মাদারীপুর
প্রকাশিত: ৬-১-২০২৫ বিকাল ৭:৩৯

মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের খুনের চর (ভাদুরী) এলাকায় চাঞ্চল্যকর জোড়া খুনের এজাহার নামীয় অন্যতম প্রধান আসামী মুকুল বেপারি (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব । রবিবার সন্ধ্যায় গাজীপুর জেলার গাছা থানাধীন ডেগেরচালা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় । এছাড়া সোমবার দুপুরে একই এলাকা থেকে আরেক আসামী বেলায়েত মৃধাকেও গ্রেফতার করা হয়। গুরুতর কাটা জখমসহ হত্যাচেষ্টা,হত্যা,অপহরণ ও বিষ্ফোরক দ্রব্য আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে নিহতের পরিবার। গ্রেফতারের বিষয়টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে র‌্যাব।

প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের খুনের চর (ভাদুরী) এলাকায় দীর্ঘদিন যাবৎ গ্রাম্য দলাদলি ও আধিপত্য বিস্তারকে কে›ন্দ্র করে বিরোধ চলে আসছিল। পূর্ব বিরোধের জেরে গত ২৭ ডিসেম্বর শুক্রবার সকালে ধারালো দেশীয় অস্ত্রশস্ত্র ও হাত বোমা নিয়ে আট নং ওয়ার্ডের ইউপি সদস্য আক্তার শিকদারের বাড়িতে হামলা চালায় ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনের লোকজন। এ সময় হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র রামদা, ছেনদা, লোহার রড, হাত বোমা, সড়কি, চাইনিজ কুড়াল, টেটা, চাপাতি দিয়ে কয়েকজনকে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর রক্তাক্ত ও হাড়কাটা জখম করে। এতে ঘটনাস্থলেই ইউপি সদস্য আক্তার শিকদারের মৃত্যু হয়। স্থানীয় লোকজন এগিয়ে আসতে থাকলে হামলাকারীরা হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় ইউপি সদস্য আক্তার শিকদারের ছেলে মারুফ শিকদারকে (২০) ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়ার পথে মারা যায়। ওই ঘটনায় নিহত ইউপি সদস্যের বাবা মতিউর রহমান শিকদার বাদী হয়ে কালকিনি থানায় মামলা দায়ের করে। মামলা পরবর্তী সময়ে চাঞ্চল্যকর জোড়া হত্যা মামলাটি গুরুত্ব বিবেচনায় নিয়ে র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্প এবং র‌্যাব-১, সিপিএসসি এর একটি যৌথ আভিযানিক দল আসামী মুকুল বেপারীকে (৪৫) গ্রেফতার করে। রবিবার সন্ধ্যায় গাজীপুর জেলার গাছা থানাধীন ডেগেরচালা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় । মুকুল বেপারী কালকিনি থানার আউলিয়ার চর গ্রামের মৃত কাঞ্চন বেপারীর ছেলে। এছাড়া গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে একই এলাকা থেকে এজাহার নামীয় আসামী বেলায়েত মৃধাকে ( ৩৮) গ্রেফতার করা হয়। মূল আসামীসহ বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যহত রয়েছে বলে জানা যায়। গ্রেফতারকৃত আসামীদের কালকিনি থানায় হস্তান্তর করে র‌্যাব। 

Rp / Rp

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৩ জন গ্রেফতার, মামলা ৪০

ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল

ছিনতাইয়ের প্রস্তুতিকালে পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সিটিটিসি

কামরাঙ্গীরচরে গৃহবধূর পরিকল্পনা ও নেতৃত্বে ডাকাতি; লুন্ঠিত স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ চারজনকে গ্রেফতার করেছে ডিএমপি

ছিনতাইয়ের প্রস্তুতিকালে পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সিটিটিস

প্রকৃত পাসপোর্টধারীর পরিবর্তে অন্য নারীকে ইতালিতে পাচারঃ ৫৬টি পাসপোর্টসহ সংঘবদ্ধ চক্রের ০৭ সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি

সায়েদাবাদ বাস টার্মিনালে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জন গ্রেফতার

টিকিটের নামে প্রতারণা: ফ্ল্যাইট এক্সপার্টের বিরুদ্ধে প্রায় ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা করেছে সিআইডি

ট্রাফিক পুলিশের তৎপরতায় বাড্ডায় ১০০ কেজি গাঁজাসহ একটি গাড়ি জব্দ

এয়ারপোর্টের অকশন ডিপার্টমেন্টের ম্যানেজার পরিচয়ে  প্রতারণা: সিআইডির অভিযানে প্রতারক চক্রের মূলহোতা গ্রেফতার

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০৬ জন গ্রেফতার, মামলা ৫০

মোহাম্মদপুর থানাধীন গজনবী এলাকা হতে একটি  দেশীয় পিস্তলসহ  ছিনতাইকারী মোঃ টিপু (২৭)'কে কে আটক করেছে র‌্যাব-২