নওগাঁয় আশার বার্ষিক শিক্ষা কর্মশালা
নওগাঁয় বেসরকারি উন্নয়ন সংস্থা আশার বার্ষিক শিক্ষা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিন ব্যাপী নওগাঁ শহরের ডানা পার্কের মিলনায়তনে এই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় আশার ৩৩ জন শিক্ষা সুপারভাইজার অংশ নেন।
আশা নওগাঁর সিনিয়র জেলা ব্যবস্থাপক টিএম আব্দুল হালিমের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন আশা শিক্ষা কর্মসূচির প্রধান সামিউল হক। এসময় উপস্থিত ছিলেন, আশা দিনাজপুর বিভাগের সিনিয়র এডুকেশন অফিসার আজাদুল হক, নওগাঁ জেলার আশা শিক্ষা অফিসার সামাউল কবির মন্ডল, সিনিয়র রিজিওনাল ম্যানেজার (কৃষি) সাইফুদ্দিন প্রমূখ।
আশা শিক্ষা কর্মসূচির গুণগতমান বৃদ্ধি এবং দক্ষ ও প্রশিক্ষিত জনবল তৈরিতে শিক্ষা সুপারভাইজারদের নিয়ে এই বার্ষিক কর্মশালার আয়োজন করা হয়েছে বলে জানান সামিউল হক।
তিনি বলেন, শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে ২০১১ সাল থেকে সংস্থাটরি সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কর্মসূচি পরিচালনা করছে। শিশু-২য় শ্রেণির ১২ হাজার ৭৫০টি শিক্ষাকেন্দ্র, শিশু-৫ম শ্রেণির ৩ হাজারটি শিক্ষাকেন্দ্র এবং ৬ষ্ঠ-৮ম শ্রেণির ৬৪টি পাঠদান কেন্দ্রের মাধ্যমে দেশের ৬৪টি জেলায় প্রায় ছয় লাখ সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা দিয়ে আসছে এই শিক্ষা কর্মসূচি।
Rp / Rp
ঢাকায় সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন
বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত
গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
জাজিরায় চাঁদাবাজি ও লুটপাটের মামলায় বিএনপি নেতা ও তার ছেলে কারাগারে
বিশ্ববিদ্যালয়ের ৪ বছরের কোর্স ৪ বছরের মধ্যেই শেষ করতে হবে -- মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন
কোম্পানীগঞ্জের দুই কিশোর কবিরহাটে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত
কৃষকের হাতেই পরিবর্তনের চাবিকাঠি: শিবচরে পিএফএস কংগ্রেস-২০২৬
মানিকগঞ্জের দৌলতপুরে কিশোরীদের স্বপ্নপূরণে আয় বৃদ্ধিমূলক প্রশিক্ষণ
বাগেরহাটে মাছের ঘের দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
নৌবাহিনীর সাবেক কর্মকর্তার বিরুদ্ধে সৎ বোন ও মাকে ঘরছাড়া করার অভিযোগ
শহীদ জিয়ার সৈনিকদের প্রধান কাজ এখন সমাজ থেকে মাদক নির্মূল করা এমপি ফজলে হুদা
বাগেরহাটে কবি সুফিয়া কামালের ১১৫তম জন্মবার্ষিকী পালিত
Link Copied