ঢাকা শনিবার, ২০ জুন, ২০২৬

পর্দা উঠবে ২৩ তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯-১-২০২৫ রাত ৮:৪৩

আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ঢাকা ক্লাবের স্যামসন লাউঞ্জে অনুষ্ঠিত হয়ে গেলো ২৩ তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সংবাদ সম্মেলন। নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ (Better Film, Better Audience, Better Society) স্লোগানে ৭৫ টি দেশের ২২০ টি সিনেমা নিয়ে পর্দা উঠবে ২৩ তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আগামী ১১ জানুয়ারি, শনিবার, জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে। রাজধানী ঢাকার ৬ টি ভেন্যুতে ৯ দিন ব্যাপী এই উৎসব দেশী বিদেশী অনেক চলচ্চিত্র কলাকুশলীদের মিলনমেলায় পরিণত হবে। ১২ এবং ১৩ জানুয়ারি ঢাকা ক্লাবের স্যামসন লাউঞ্চে অনুষ্ঠিত হবে ১১ তম উইমেন ইন সিনেমা কনফারেন্স। ১৯ জানুয়ারী পর্দা নামবে ২৩ তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। এছাড়া আলিয়স ফ্রঁসেজ ঢাকার লা আর্ট গ্যালারিতে উদ্বোধন হচ্ছে উৎসবের তত্ত্বাবধানে একটি বিশেষ গ্রুপ আর্ট এক্সিবিশন ''পার্সপেকটিভ, অ্যা কনটেম্পোরারি গ্রুপ আর্ট এক্সিবিশন''। আজ ৯ তারিখ, বৃহস্পতিবার, সন্ধ্যা ৬ টায় এক্সিবিশনের পর্দা উঠছে। 

সংবাদ সম্মেলনে ছিলেন উৎসব পরিচালক জনাব আহমেদ মুজতবা জামাল, উৎসব কমিটির চেয়ারপার্সন কিশওয়ার কামাল,

এশিয়ান কম্পিটিশন সেকশনের জুরি বোর্ডের সদস্য অভিনেতা জনাব ইলিয়াস কাঞ্চন, উৎসব কমিটির নির্বাহী সদস্য এবং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জনাব জালাল আহমেদ, উৎসব কমিটির সদস্য সাংবাদিক জনাব রফিকুজ্জামান, মাস্টারক্লাস কো-অর্ডিনেটর, ফেস্টিভ্যাল মিডিয়া ইনচার্জ বিধান রিবেরু এবং উইমেন ইন সিনেমা কনফারেন্সের কনফারেন্স ডিরেক্টর সাদিয়া খালিদ রিতি। প্রথমেই উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল প্রেস রিলিজ পাঠ করেন, এরপর উইমেন ইন সিনেমা কনফারেন্স এর কনফারেন্স ডিরেক্টর সাদিয়া খালিদ রীতি কনফারেন্স সংক্রান্ত যাবতীয় তথ্য প্রদান করে বক্তব্য রাখেন। মাস্টারক্লাস এবং মিডিয়া ইনচার্জ বিধান রিবেরু মাস্টারক্লাস নিয়ে বলেন, ১৭ এবং ১৮ জানুয়ারির মাস্টারক্লাস সেশন প্ল্যান এবং মাস্টারক্লাসে অংশগ্রহণের জন্য নিয়মাবলি গুলো সম্পর্কে বলেন। ফেস্টিভ্যালে মিডিয়া প্রেজেন্স সংক্রান্ত যাবতীয় তথ্যাবলিগুলো প্রদান করেন তিনি। 

এরপর জনাব জালাল আহমেদ তার বক্তব্য রাখেন; তিনি উৎসব আয়োজনের ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতার কথা তার বক্তব্যে তুলে ধরেন। এশিয়ান কম্পিটিশন সেকশনের জুরি, অভিনেতা ইলিয়াস কাঞ্চন এবং উৎসব কমিটির সদস্য রফিকুজ্জামান তাদের বক্তব্য রাখেন। সবশেষে উৎসব কমিটির চেয়ারপার্সন কিশওয়ার কামাল সভাপতির বক্তব্য দিয়ে সংবাদ সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেন।

Rp / Rp

প্রাথমিক বিদ্যালয়ে গণিতচর্চার মাধ্যমে প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ গড়তে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ

জাতীয় বাজেট ২০২৬-২০২৭ এ নবায়নযোগ্য জ্বালানি খাতের প্রণোদনা, ”টেকসই জ্বালানি-ভবিষ্যতের সম্ভাবনাময় ভিত্তি” শীর্ষক আলোচনা সভা

সংস্কৃতি মন্ত্রী'র সাথে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ: ফুটবল ও সংস্কৃতির মেলবন্ধনে আরও দৃঢ় হচ্ছে বাংলাদেশ-আর্জেন্টিনা মৈত্রী

গবেষণার ফলাফল এমন হওয়া উচিত যা মানুষের জীবনমানের উন্নয়ন ঘটাতে সক্ষম হয় - বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মোঃ আনোয়ার হোসেন 

বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল রয়েছে : বাণিজ্যমন্ত্রী

আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: মাসিক অপরাধ পর্যালোচনা ডিএমপি কমিশনার

আগামীর বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের আন্তরিকভাবে কাজ করতে হবে -- শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রথমবারের মতো স্বাস্থ্য কার্ড বিতরণ করলো ডিএসসিসি

সরকার জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসা সুবিধা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ড এর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ