ঢাকা বৃহষ্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

ফিটনেস বিহীন গাড়ির দুর্ঘটনা ঘটলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে-- সড়ক ও সেতু উপদেষ্টা


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ১১-১-২০২৫ বিকাল ৬:২৯

ফিটনেস বিহীন গাড়ীর দুর্ঘটনা ঘটলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় উপদেষ্টা জনাব মুহাম্মদ ফাওজুল কবির খান।

আজ ঢাকায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কর্তৃক আয়োজিত বিআরটিএ এর সদর কার্যালয়ে বিআরটিএ কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভা ও সড়ক নিরাপত্তা বিষয়ক আলোচনা সভা শেষে সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময়কালে সড়ক ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এ মন্তব্য করেন। 

জুলাই মাসে সংঘটিত ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে সড়ক ও সেতু উপদেষ্টা বলেন, অসহনীয় যানজট, অনিয়ন্ত্রিত সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও দেশের মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনতে অন্তবর্তীকালীন সরকার কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা ফিরিয়ে আনতে সড়ক উপদেষ্টা বিআরটিএ কে দক্ষ ও সেবামূলক প্রতিষ্ঠানে পরিণত হওয়ার আহ্বান জানান এবং বিআরটিএ এর সেবা প্রদান প্রক্রিয়াগুলো আরো সহজ ও জনবান্ধব করার নির্দেশনা দেন।   

সড়কে দুর্ঘটনা বৃদ্ধির প্রাথমিক দায় বিআরটিএ কে নিতে হবে উল্লেখ করে সড়ক উপদেষ্টা আরো বলেন, সাধারণ মানুষ বিআরটিএ এর উপর বিরক্ত এবং এ অবস্থার উত্তরণে বিআরটিএ কে জনসাধারণের সেবক হিসেবে কাজ করতে বলেন তিনি। এসময় উপদেষ্টা বিভিন্ন জেলা থেকে আগত বিআরটিএ এর কর্মকর্তা-কর্মচারীদের বক্তব্য শুনেন এবং তাঁদের সেবা প্রদান সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

সড়কে সংগঠিত দুর্ঘটনা এখন থেকে অপরাধ হিসেবে বিবেচনা করতে হবে বলে সড়ক নিরাপত্তা বিষয়ক আলোচনা সভায় সড়ক ও সেতু উপদেষ্টা আরো বলেন, আমরা এভাবে দায়-দায়িত্বহীনভাবে চলতে পারি না; সড়কে মৃত্যুর দায় আমাদের সবাইকে নিতে হবে। মানুষের জীবন অমূল্য তাই আমাদের সকলকে সড়কে নিরাপত্তা ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে সর্বাত্মক চেষ্টা করতে হবে; পাশাপাশি সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থদের ট্রাস্ট্রি বোর্ড এর মাধ্যমে ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে। এসময় আলোচনা সভায় উপস্থিত সড়ক নিরাপত্তা সংক্রান্ত অংশীজনেরা সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন সুপারিশ করেন এবং সড়ক উপদেষ্টা এসব সুপারিশ বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নিতে এর সাথে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। 

আজকের আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক) লেফটেন্যান্ট জেনারেল (অব:) আব্দুল হাফিজ, এনডিসি, পিএসসি, মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) মোঃ খোদা বখস চৌধুরী, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মোঃ এহছানুল হক এবং বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। এছাড়াও সভায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ, ছাত্র জনতার প্রতিনিধিবৃন্দ, পরিবহন মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Rp / Rp

ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে -- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি অবস্থায় প্রবাসীদের কল্যাণ নিশ্চিতকল্পে ঈদের ছুটিতেও চালু থাকছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ

উত্তর সিটির কেন্দ্রীয় ঈদ জামাতে স্বাচ্ছন্দ্যে ঈদের নামাজ আদায়ের সব ধরনের ব্যবস্থা রাখা হচ্ছে — ডিএনসিসি প্রশাসক মো: শফিকুল ইসলাম খান

ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা — গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন

ইরান-ইসরাইল যুদ্ধে সৌদি আরবে ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত প্রবাসী বাংলাদেশী কর্মীর মৃত্যুতে  প্রবাসী কল্যাণ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সিনিয়র সচিবের শোক প্রকাশ

১০ বছর বয়সী মাদ্রাসা-পড়ুয়া শিশু ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা মানুষের জন্য ফাউন্ডেশনের

নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ -- ড. খলিলুর রহমান

জনস্বাস্থ্য উন্নয়নে সহায়ক অধ্যাদেশগুলোকে দ্রুত আইনে রূপান্তরের আহ্বান

দ্রুত শুরু হবে ঢাকা-সিলেট ও সিলেট-চট্টগ্রাম ৬ লেনের কাজ -- সিলেটে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী

আবদুল্লাহপুর এ্যাডগ্রেড বিআরটি প্রকল্পের অংশের জরুরি সংস্কার কাজ পর্যবেক্ষণ করলেন -- সেতু সচিব; দ্রুত কাজ শেষের তাগিদ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন  মন্ত্রীর বিমানবন্দর পরিদর্শন

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

শ্রমমন্ত্রীর সাথে আইএলও'র কান্ট্রি ডিরেক্টরের সৌজন্য সাক্ষাৎ