সবার সাথে বন্ধুত্ব এবং সহমর্মিতা চাই কারো প্রভুত্ব বা অপশাসন চাই না -- আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল
নরসিংদীর মনোহরদীতে বিএনপির নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সহ-সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল আমরা সবার সাথে বন্ধুত্ব এবং সহমর্মিতা চাই, কারো প্রভুত্ব বা অপশাসন চাই না
নূরে আলম সুমন, মনোহরদী উপজেলা প্রতিনিধি, নরসিংদী। বিএনপির নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সহ-সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল বলেছেন, আমরা সবার সাথে বন্ধুত্ব এবং সহমর্মিতা চাই, কারো প্রভুত্ব বা অপশাসন চাই না। বাংলাদেশ সীমান্তে পার্শ্ববর্তী দেশ জোর করে কাটাতারের বেড়া লাগাতে চেয়েছিল। আমি ধন্যবাদ জানাই সেই জায়গায় দায়িত্বরত আমাদের বিজিবি ও জনগনকে যারা দেশের ইঞ্চি মাটিকে রক্ষা করার জন্য সম্মিলিত ভাবে প্রতিরোধ গড়ে তুলেছে। সেই দিন শেষ হয়ে গেছে তবেদারি আর দালালির রাজনীতি বাংলাদেশ আর চলবেনা। সেই ফ্যাসিবাদ সেই দল বাংলাদেশকে তাবেদারিত্ব রাষ্ট্রে বানাতে চেয়েছিল, বাংলাদেশের স্বার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে পাশ্ববর্তী দেশের দালাল রাষ্ট্রে বানাতে চেয়েছিলো, সেই দলের মূল বাংলাদেশের জনগণ উৎপাত করে দিছে। শনিবার দুপুরে নরসিংদীর মনোহরদী বাসস্ট্যান্ডে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে ১০০০ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে মনোহরদী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব আবদুল খালেকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্মসাধারণ সম্পাদক কৃষিবিদ সাহাদাত হোসেন বিপ্লব, নরসিংদী জেলা সেচ্ছাসবক দলের সভাপতি ভিপি নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আবুল ফজল, মনোহরদী উপজেলার বিএনপির যুগ্ম আহ্বায়ক রায়হান ডাক্তার, মনোহরদী কলেজের সাবেক ভিপি মাহমুদুল হক, মনোহরদী পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মান্নান প্রধান, মনোহরদী পৌরসভার সাবেক কমিশনার আকরাম, আবৃদুল হান্নান, কাজল মিয়া, উপজেলা যুবদলের সভাপতি বায়েজিদ, উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি শহিদুল্লহ, সাধারণ সম্পাদক উজ্জল, সাংগঠনিক সম্পাদক করুন আকন্দ, উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক সাম্মির রহমান টিপু, ছাত্র নেতা মহসিন, অয়ন, শাওন, সোহেল, আরাফাত অনিকসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
Rp / Rp
ঢাকায় সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন
বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত
গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
জাজিরায় চাঁদাবাজি ও লুটপাটের মামলায় বিএনপি নেতা ও তার ছেলে কারাগারে
বিশ্ববিদ্যালয়ের ৪ বছরের কোর্স ৪ বছরের মধ্যেই শেষ করতে হবে -- মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন
কোম্পানীগঞ্জের দুই কিশোর কবিরহাটে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত
কৃষকের হাতেই পরিবর্তনের চাবিকাঠি: শিবচরে পিএফএস কংগ্রেস-২০২৬
মানিকগঞ্জের দৌলতপুরে কিশোরীদের স্বপ্নপূরণে আয় বৃদ্ধিমূলক প্রশিক্ষণ
বাগেরহাটে মাছের ঘের দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
নৌবাহিনীর সাবেক কর্মকর্তার বিরুদ্ধে সৎ বোন ও মাকে ঘরছাড়া করার অভিযোগ
শহীদ জিয়ার সৈনিকদের প্রধান কাজ এখন সমাজ থেকে মাদক নির্মূল করা এমপি ফজলে হুদা