ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

ছাত্র আন্দোলনে চানখারপুলে গুলি: কনস্টেবল সুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ


আসাদুজ্জামান শাওন, স্টাফ রিপোর্টার photo আসাদুজ্জামান শাওন, স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ১২-১-২০২৫ দুপুর ২:৭
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে ছাত্র-জনতার ওপর গুলি করে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশের কনস্টেবল সুজন হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 
রবিবার (১২ জানুয়ারি) তাকে হাজিরের পর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন। আদালতে প্রসিকিউশনের পক্ষে ছিলেন প্রসিকিউটর মিজানুল ইসলাম ও সুলতান মাহমুদ।
 
পরে প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, কনস্টেবল সুজন হোসেন এপিবিএন-এর সদস্য। ওনাকে ৫ আগস্ট চানখারপুলে পাঠানো হয়েছিল। সেখানে শান্তিপূর্ণ ছাত্র-জনতার ওপর খুব ঠান্ডা মাথায় গুলি করছিলেন। খুব আরাম-আয়েশ করে, ভাবভঙ্গি নিয়ে আবার গুলি করছেন এবং সাতজন মারা গেছেন। তার আচার-আচরণ দেখে মনে হচ্ছিল, তিনি এটাকে পারসোনালি নিয়েছিলেন। এর ভিডিও ভাইরাল হয়েছিল। অন্য মামলায় তিনি গ্রেপ্তার ছিলেন। পরে আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে হাজির করার নির্দেশ দেন। আজ এ মামলায় ডিটেনশন (গ্রেপ্তার) আদেশ দিয়েছেন। পরবর্তী তারিখ হচ্ছে আগামী ২৩ ফেব্রুয়ারি।
 
সুলতান মাহমুদ বলেন, এ ভিডিওটা ব্যাপক ভাইরাল হয়েছে। প্রাথমিকভাবে শাহবাগ থানার মামলায় সুজন হোসেনকে গ্রেপ্তার করা হয়। ১ জানুয়ারি তাকে হাজির করার জন্য (প্রোডাকশন ওয়ারেন্ট) আবেদন দিয়েছিলাম। ট্রাইব্যুনাল সেটা মঞ্জুর করেছিলেন। আজ তাকে হাজির করা হয়েছে এবং তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আর ওই ঘটনায় আরও কারা কারা জড়িত সেটা তদন্ত করা হচ্ছে।

Rp / Rp

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৩ জন গ্রেফতার, মামলা ৪০

ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল

ছিনতাইয়ের প্রস্তুতিকালে পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সিটিটিসি

কামরাঙ্গীরচরে গৃহবধূর পরিকল্পনা ও নেতৃত্বে ডাকাতি; লুন্ঠিত স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ চারজনকে গ্রেফতার করেছে ডিএমপি

ছিনতাইয়ের প্রস্তুতিকালে পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সিটিটিস

প্রকৃত পাসপোর্টধারীর পরিবর্তে অন্য নারীকে ইতালিতে পাচারঃ ৫৬টি পাসপোর্টসহ সংঘবদ্ধ চক্রের ০৭ সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি

সায়েদাবাদ বাস টার্মিনালে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জন গ্রেফতার

টিকিটের নামে প্রতারণা: ফ্ল্যাইট এক্সপার্টের বিরুদ্ধে প্রায় ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা করেছে সিআইডি

ট্রাফিক পুলিশের তৎপরতায় বাড্ডায় ১০০ কেজি গাঁজাসহ একটি গাড়ি জব্দ

এয়ারপোর্টের অকশন ডিপার্টমেন্টের ম্যানেজার পরিচয়ে  প্রতারণা: সিআইডির অভিযানে প্রতারক চক্রের মূলহোতা গ্রেফতার

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০৬ জন গ্রেফতার, মামলা ৫০

মোহাম্মদপুর থানাধীন গজনবী এলাকা হতে একটি  দেশীয় পিস্তলসহ  ছিনতাইকারী মোঃ টিপু (২৭)'কে কে আটক করেছে র‌্যাব-২