পাগলা মসজিদের প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের প্রশাসনিক কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা শওকত উদ্দিন ভূঁইয়াকে সাসপেন্ড (বরখাস্ত) করা হয়েছে।
রবিবার (১২ জানুয়ারি) সকালে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক ফৌজিয়া খান এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মসজিদ পরিচালনা কমিটির সদস্য সচিব ও কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ এরশাদ মিয়া।
জানা যায়, পাগলা মসজিদের প্রশাসনিক কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা শওকত উদ্দিন ভূঁইয়া বিগত সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়মে জড়িয়ে পড়েন। মসজিদে কর্মরত কর্মচারীদের সাথে খারাপ আচরণসহ আর্থিক অনিয়মের সাথেও জড়িত ছিলেন তিনি। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনাও ছিল। কিন্তু তাতেও কোন প্রকার ব্যবস্থা নেওয়া হয়নি।
সাসপেন্ড হওয়ার বিষয়ে প্রশাসনিক কর্মকর্তা সাংবাদিকদের শওকত উদ্দিন ভূইয়া বলেন, সকাল ১০টার সময় পাগলা মসজিদ পরিচালনা কমিটির সদস্য সচিব ও কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: এরশাদ মিয়া মোবাইল ফোনের মাধ্যমে মসজিদে আসতে নিষেধ করেছেন। কি কারনে আমাকে না করা হয়েছে তা আমার জানা নেই। তবে ধারণা করছি, আমি নাকি আওয়ামী লীগের লোক ছিলাম। এমন সন্দেহ থেকে আমাকে মসজিদে আসতে না করা হয়েছে।
২০১৫ সালে ইন্টারভিউয়ের মাধ্যমে পাগলা মসজিদের প্রশাসনিক কর্মকর্তা হিসেবে নিয়োগ প্রাপ্ত হই। এর আগে আমি সরকারি চাকরি থেকে অবসরে যাই।
পাগলা মসজিদ পরিচালনা কমিটির সদস্য সচিব ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: এরশাদ মিয়া সাসপেন্ডের সত্যতা নিশ্চিত করে বলেন, শওকত উদ্দিন ভূঁইয়ার বিরুদ্ধে সুনির্দিষ্ট কিছু অভিযোগ ছিল। অভিযোগের প্রেক্ষিতে তাকে সাসপেন্ড করা হয়েছে।
Rp / Rp
ঢাকায় সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন
বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত
গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
জাজিরায় চাঁদাবাজি ও লুটপাটের মামলায় বিএনপি নেতা ও তার ছেলে কারাগারে
বিশ্ববিদ্যালয়ের ৪ বছরের কোর্স ৪ বছরের মধ্যেই শেষ করতে হবে -- মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন
কোম্পানীগঞ্জের দুই কিশোর কবিরহাটে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত
কৃষকের হাতেই পরিবর্তনের চাবিকাঠি: শিবচরে পিএফএস কংগ্রেস-২০২৬
মানিকগঞ্জের দৌলতপুরে কিশোরীদের স্বপ্নপূরণে আয় বৃদ্ধিমূলক প্রশিক্ষণ
বাগেরহাটে মাছের ঘের দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
নৌবাহিনীর সাবেক কর্মকর্তার বিরুদ্ধে সৎ বোন ও মাকে ঘরছাড়া করার অভিযোগ
শহীদ জিয়ার সৈনিকদের প্রধান কাজ এখন সমাজ থেকে মাদক নির্মূল করা এমপি ফজলে হুদা