মেহেরপুরে পলিথিনের যাচ্ছেতাই ব্যবহার
বিপণী বিতান আর স্বর্ণের দোকান ছাড়া সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছেতাই পলিথিন ব্যবহার হচ্ছে। পলিথিন নিষিদ্ধে বাজার থেকে শুরু করে সবজায়গাতেই প্রশাসনের অভিযান। তবুও বাজার-হাটজুড়ে চলছে পলিথিনের ব্যবহার। ব্যবসায়ীদের স্পষ্ট বার্তা, পলিথিন ছাড়া ব্যবসা সম্ভব নয়। এমনিতেই সব ধরণের পণ্যের দাম বেড়েছে। এরওপর পাটের ব্যাগ সহজপ্রাপ্য না হওয়া এবং দাম বেশী কারণে বিক্রেতারা পলিথিনে পণ্য বিক্রিতে স্বাচ্ছন্দ বোধ করছেন। পলিথিনের জুৎসই বিকল্প না আসা পর্যন্ত পলিথিন কোনভাবেই বন্ধ হবেনা। বাজার থেকে যত পণ্য কেনেন ক্রেতা, তার চেয়েও ঢের বেশি মেলে পলিথিন। বেশিরভাগ ক্ষেত্রেই এসব পলিথিন মাত্র একবার ব্যবহারের পরই ফেলে দেয়া হয় যত্রতত্র। যা পরিবেশের জন্যও ভয়াবহ ক্ষতির কারণ। সুপারশপ, কাঁচাবাজার থেকে কারখানা সবখানেই চলছে অভিযান। সেই তুলনাতে নেই সচেতনতা বাড়ানোর কার্যক্রম। ফল ক্রেতা-বিক্রেতা উভয়েই পলিথিনে কেনা-বেচাতে স্বাচ্ছন্দবোধ করছেন পলিথিন সহজপ্রাপ্যতার কারণে। সরেজমিনে মেহেরপুর জেলা শহরে বেকারি, মুদি, সবজি ব্যবসায়ীসহ সব খুচরা ব্যবসায়ী পলিথিনে দ্রব্য বেচা করছেন। সোমবার সকালে দেখা যায় স্থানীয় বেকারিতে উৎপাদিত পলিথিনে মোড়ানো পাউরুটি রিক্সাভ্যানে ভরে ফেরি করে বিক্রি করছেন ।
মুদি ব্যবসায়ী ফয়েজ আহমেদ জানান- আগে কাগজের প্যাকেট পাওয়া যেত। এখন পাওয়া যায়না। বাধ্য হয়ে পলেথিনে বেচা কেনা করে। বিকল্প কিছুু পাওয়া গেলে পলিথিন ব্যবহার করবেন না।
Rp / Rp
ঢাকায় সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন
বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত
গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
জাজিরায় চাঁদাবাজি ও লুটপাটের মামলায় বিএনপি নেতা ও তার ছেলে কারাগারে
বিশ্ববিদ্যালয়ের ৪ বছরের কোর্স ৪ বছরের মধ্যেই শেষ করতে হবে -- মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন
কোম্পানীগঞ্জের দুই কিশোর কবিরহাটে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত
কৃষকের হাতেই পরিবর্তনের চাবিকাঠি: শিবচরে পিএফএস কংগ্রেস-২০২৬
মানিকগঞ্জের দৌলতপুরে কিশোরীদের স্বপ্নপূরণে আয় বৃদ্ধিমূলক প্রশিক্ষণ
বাগেরহাটে মাছের ঘের দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
নৌবাহিনীর সাবেক কর্মকর্তার বিরুদ্ধে সৎ বোন ও মাকে ঘরছাড়া করার অভিযোগ
শহীদ জিয়ার সৈনিকদের প্রধান কাজ এখন সমাজ থেকে মাদক নির্মূল করা এমপি ফজলে হুদা