ঢাকা বৃহষ্পতিবার, ২৫ জুন, ২০২৬

মেহেরপুরে কপি চাষ মানে ঘাড়ধাক্কা, ট্রাক্টর দিয়ে কপি চষে ফেলছেন চাষীরা 


সোমেল রানা, মেহেরপুর প্রতিনিধি photo সোমেল রানা, মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪-১-২০২৫ দুপুর ১২:৫৭

চাল-ডাল, মাছ-মাংসসহ বিভিন্ন প্রয়োজনীয় দ্রব্যের যেখানে দাম আকাশ ছোঁয়া, সেখানে কৃষকের ঘামঝরানো কপির কোন দাম নেই বাজারে। এবার ফুলকপি চাষীরা উৎপাদন খরচের শতকরা ২৫ ভাগের বেশী ফিরে পাচ্ছেনা। আরেকটি ফসল উৎপাদের জন্য বাধ্য হয়ে ট্রাক্টর দিয়ে কপিসহ জমি চষে ফেলছেন। নাহলে তাদের অভাব অনটনে তলিয়ে যেতে হবে। এর আগে করোনাকালীন সময়ে কপিচাষ করে বাজারজাত করতে না পেরে লোকসান গুণতে হয়েছে চাষীদের। দু‘বছর না যেতেই ফের কপিচাষের লোকসানের ধকল পড়েছে চাষীরা। কৃষকরা বলছেন- কপিচাষ মানে ঘাড়ধাক্কা। কপি চাষীদের ঘরে ঘরে কান্না কারো কানে ঢোকেনা কেন?
মেহেরপুরের গাংনী উপজেলার ধলার মাঠের ফুলকপি চাষী হেমায়েত আলী তিনবিঘা জমিতে ফুলকপি চাষ করেন। ক্রেতা সংকটে সোমবার ট্রাক্টর দিয়ে কপিসহ জমিতে চাষ দিয়েছেন। হেমায়েত বলেন- ফুলকপি ভরাট হয়ে গেলেই সংগ্রহ করতে হবে। নাহলে ফুটে যাবে। বাধ্য হয়ে আর একটি আবাদের জন্য কপিসহ জমি চষে দিলাম।
মেহেরপুর সদর উপজেলার বারাদি গ্রামের ফুলকপি চাষী রমজান আলী দুইবিঘা জমির কপি চষে ফেলেছেন। কৃষক হেমায়েত ও রমজান আলীর মতো শত শত ফুলকপি চাষী জমি চষে ফেলছেন। 
জেলা শহরের কাঁচা বাজারের খুচরা সবজি ব্যবসায়ী আমজাদ হোসেন জানান- একই সময়ে অতিরিক্ত আমদানরি কারণে কপির দাম প্রতিপিস খুচরা ৫ টাকায় বিকাতে হচ্ছে। অল্প আমদানী হলে একশ টাকা কেজি বিক্রি করতে হতো। অল্প আমদানীতে খুচরা ব্যবসায়ীদের লাভ ভালো হয়। বেশী আমদানীতে লাভ কম হয়। 
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচলক কৃষিবিদ বিজয় কৃষ্ণ হালদার জানান, চলতি শীতমৌসুমে জেলায় ৮ হাজার বিঘা জমিতে ফুলকপি চাষ হয়েছে। বাজারে কপির ন্যায্য দাম না থাকায় কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি আশঙ্কা করছেন আগামী মৌসুমে কপির আবাদ কম হবে বলে। তিনি এও বলছেন- আশায় বাঁচে চাষা, তাই ফের কপিচাষ করবেন হয়তো।

Rp / Rp

ঢাকায় সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন 

বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত

গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

জাজিরায় চাঁদাবাজি ও লুটপাটের মামলায় বিএনপি নেতা ও তার ছেলে কারাগারে

বিশ্ববিদ্যালয়ের ৪ বছরের কোর্স ৪ বছরের মধ্যেই শেষ করতে হবে -- মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন 

কোম্পানীগঞ্জের দুই কিশোর কবিরহাটে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত

কৃষকের হাতেই পরিবর্তনের চাবিকাঠি: শিবচরে পিএফএস কংগ্রেস-২০২৬

মানিকগঞ্জের দৌলতপুরে কিশোরীদের স্বপ্নপূরণে আয় বৃদ্ধিমূলক প্রশিক্ষণ

বাগেরহাটে মাছের ঘের দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

নৌবাহিনীর সাবেক কর্মকর্তার বিরুদ্ধে সৎ বোন ও মাকে ঘরছাড়া করার অভিযোগ

শহীদ জিয়ার সৈনিকদের প্রধান কাজ এখন সমাজ থেকে মাদক নির্মূল করা  এমপি ফজলে হুদা

বাগেরহাটে কবি সুফিয়া কামালের ১১৫তম জন্মবার্ষিকী পালিত