ভূমিসেবা গ্রহণে সেবাগ্রহীতাদের সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত
এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জনগণকে উন্নত ও সমন্বিত ভূমি সেবা প্রদানের লক্ষ্যে মিউটেশন,ভূমি উন্নয়ন কর এবং ভূমি রেকর্ড ও ম্যাপ এর দ্বিতীয় ও উন্নততর সংস্করণ চালু করার জন্য ২৬ নভেম্বর ২০২৪ সন্ধ্যা ৬.০ টা হতে ০১ ডিসেম্বর ২০২৪ সকাল ৯.০টা পর্যন্ত অনলাইন সেবা প্রদান বন্ধ রাখা হয় এবং ০১ ডিসেম্বর ২০২৪ সকাল ৯:৩০ হতে সকল ভূমিসেবা সমন্বিতভাবে [land.gov.bd] চালু করা হয়।
সফটওয়্যারের ১ম সংস্করণের ডেটাসমূহ ও মিউটেশন, ভূমি উন্নয়ন কর এবং ভূমি রেকর্ড ও ম্যাপ সফটওয়্যারের দ্বিতীয় ও উন্নততর সংস্করণ যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কর্তৃক জাতীয় সার্ভার ও তথ্যাধারের নির্ধারিত/বরাদ্দকৃত নতুন স্থানে (Space) সমন্বিতভাবে (Integrated) স্থানান্তর করে অটোমেটেড ভূমি সেবা সিস্টেম চালু করা হয়েছে।
অটোমেটেড ভূমি সেবা [land.gov.bd] সিস্টেমে নাগরিকগণ মাত্র এক বার নিজ নিজ মোবাইল নম্বর ও জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন নম্বর ব্যবহার করে রেজিস্ট্রেশন করে মিউটেশন, ভূমি উন্নয়ন কর প্রদান বা পর্চা/খতিয়ান/ম্যাপ উত্তোলনের মতো যে কোন ভূমি সেবা সহজেই গ্রহণ করতে পারবেন।
২। নতুন চালুকৃত সফটওয়্যারগুলোর কিছু কারিগরি ত্রুটি ও আন্ত:সমন্বয় সংক্রান্ত জটিলতা, ডেটা সেন্টারের সার্ভার ও মাঠ পর্যায়ে সেবা প্রদানের জন্য ব্যবহৃত কম্পিউটারে সংযোগকৃত ইন্টারনেটের শ্লথ গতির কারণে সাধারণ জনগণ সেবা গ্রহণে প্রায়শই সমস্যার সম্মুক্ষীন হচ্ছেন। ভূমি সেবার উদ্ভুত সমস্যা সামাধানে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প ও ভূমি মন্ত্রণালয় নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এছাড়াও জনগণ যেন দ্রুত ও নিরবিচ্ছিন্ন সেবা পেতে পারেন সে লক্ষ্যে সারা দেশের উপজেলা/সার্কেল/মেট্রো ভূমি অফিস ও ইউনিয়ন/পৌর/ভূমি অফিসের সেবা প্রদানকারী কর্মকর্তা- কর্মচারীগণকে নতুন চালুকৃত সফটওয়্যারগুলোর বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।
৩। চালুকৃত সফটওয়্যারগুলোর সকল কারিগরি সমস্যা দ্রুতই সমাধান করা সম্ভব হবে এবং ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় প্রধান উপদেষ্টা আগামী মার্চ ২০২৫ এ জনবান্ধব অটোমেটেড/ডিজিটাইজড ভূমি সেবার নতুন চালুকৃত সফটওয়্যারসমূহ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন।
৪। ভূমিসেবা গ্রহণে সেবাগ্রহীতাদের সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।
Rp / Rp
প্রাথমিক বিদ্যালয়ে গণিতচর্চার মাধ্যমে প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ গড়তে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ
জাতীয় বাজেট ২০২৬-২০২৭ এ নবায়নযোগ্য জ্বালানি খাতের প্রণোদনা, ”টেকসই জ্বালানি-ভবিষ্যতের সম্ভাবনাময় ভিত্তি” শীর্ষক আলোচনা সভা
সংস্কৃতি মন্ত্রী'র সাথে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ: ফুটবল ও সংস্কৃতির মেলবন্ধনে আরও দৃঢ় হচ্ছে বাংলাদেশ-আর্জেন্টিনা মৈত্রী
গবেষণার ফলাফল এমন হওয়া উচিত যা মানুষের জীবনমানের উন্নয়ন ঘটাতে সক্ষম হয় - বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মোঃ আনোয়ার হোসেন
বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল রয়েছে : বাণিজ্যমন্ত্রী
আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: মাসিক অপরাধ পর্যালোচনা ডিএমপি কমিশনার
আগামীর বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের আন্তরিকভাবে কাজ করতে হবে -- শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন
তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রথমবারের মতো স্বাস্থ্য কার্ড বিতরণ করলো ডিএসসিসি
সরকার জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসা সুবিধা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে