ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

শরীয়তপুর জেলা পরিষদে দুদকের অভিযান: ২০ প্রকল্পে অনিয়মের তদন্ত শুরু


মোঃ মোস্তফা সরদার,  শরীয়তপুর প্রতিনিধি photo মোঃ মোস্তফা সরদার, শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯-১-২০২৫ বিকাল ৬:২৭
শরীয়তপুর জেলা পরিষদে ব্যাপক অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ এবং ২০টি প্রকল্পের অনিয়মের তদন্ত শুরু করেছে দূর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার (১৯ জানুয়ারি) বেলা ১১ টার দিকে মাদারীপুর ও শরীয়তপুর জেলার সমন্বিত মাদারীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আখতারুজ্জামানের নেতৃত্বে ৬ সদস্যর একটি দল শরীয়তপুর জেলা পরিষদে অভিযান পরিচালনা করে। অভিযান শেষে কিছু প্রকল্পের নথিপত্র ও কিছু প্রকল্পের মালামালের নমুনা নিয়ে গেছে দুদকের ওই দলটি। প্রকল্পগুলোর বাস্তবায়নে অসঙ্গতি পেয়েছে বলে জানিয়েছে দুদক।
 
দুর্নীতি দমন কমিশন (দুদক) মাদারীপুর অঞ্চলের সহকারী পরিচালক আখতারুজ্জামান বলেন, দুদকের প্রধান কার্যালয়ের নির্দশে শরীয়তপুর জেলা পরিষদে অভিযান পরিচালনা করা হয়েছে। জেলা পরিষদের ৭ জন সাবেক কর্মকর্তা সহ ২০টি উন্নয়ন প্রকল্পে ও বিভিন্ন বরাদ্দে সুনির্দিষ্ট কিছু অভিযোগ পেয়েছি। সেগুলোর প্রত্যেকটা পর্যালোচনা  করা হয়েছে। আমরা সেগুলো এখন পরিক্ষা নিরিক্ষা করবো। 
পরিক্ষা নিরিক্ষার শেষে চুড়ান্তভাবে রিপোর্ট কমিশনে পেশ করবো।
 
তিনি আরও বলেন, কিছু অসঙ্গতি আমরা পেয়েছি।  এর মধ্যে সখিপুরে ডাকবাংলো নামে ৫০ লাখ টাকা বরাদ্দ হয়েছে কিন্তু কোন কাজ হয়নি। পূনরায় আবারও সেই ডাকবাংলোর নামে ১ কোটি টাকা বরাদ্দ হয়েছে। এটা কোন প্রক্রিয়া হয়েছে, এটা আমরা দেখবো। প্রাথমিকভাবে এটা আমাদের কাছে অনিয়ম  বা দুর্নীতি সম্পৃক্ততা মনে হচ্ছে। 

Rp / Rp

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৩ জন গ্রেফতার, মামলা ৪০

ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল

ছিনতাইয়ের প্রস্তুতিকালে পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সিটিটিসি

কামরাঙ্গীরচরে গৃহবধূর পরিকল্পনা ও নেতৃত্বে ডাকাতি; লুন্ঠিত স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ চারজনকে গ্রেফতার করেছে ডিএমপি

ছিনতাইয়ের প্রস্তুতিকালে পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সিটিটিস

প্রকৃত পাসপোর্টধারীর পরিবর্তে অন্য নারীকে ইতালিতে পাচারঃ ৫৬টি পাসপোর্টসহ সংঘবদ্ধ চক্রের ০৭ সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি

সায়েদাবাদ বাস টার্মিনালে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জন গ্রেফতার

টিকিটের নামে প্রতারণা: ফ্ল্যাইট এক্সপার্টের বিরুদ্ধে প্রায় ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা করেছে সিআইডি

ট্রাফিক পুলিশের তৎপরতায় বাড্ডায় ১০০ কেজি গাঁজাসহ একটি গাড়ি জব্দ

এয়ারপোর্টের অকশন ডিপার্টমেন্টের ম্যানেজার পরিচয়ে  প্রতারণা: সিআইডির অভিযানে প্রতারক চক্রের মূলহোতা গ্রেফতার

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০৬ জন গ্রেফতার, মামলা ৫০

মোহাম্মদপুর থানাধীন গজনবী এলাকা হতে একটি  দেশীয় পিস্তলসহ  ছিনতাইকারী মোঃ টিপু (২৭)'কে কে আটক করেছে র‌্যাব-২