ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


মো: মান্নু মিয়া,  লোহাগড়া  photo মো: মান্নু মিয়া, লোহাগড়া
প্রকাশিত: ১৯-১-২০২৫ রাত ৯:৫৩

নড়াইল জেলার লোহাগড়া থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ (একশত) গ্রাম গাঁজাসহ রুনু মোল্লা (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত রুনু মোল্লা লোহাগড়া থানার ১১ নং ইতনা ইউনিয়নের পশ্চিমপাড়ার আছাদ মোল্লার ছেলে।

আজ ১৯ জানুয়ারি ২০২৫ দুপুর ১২টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ আশিকুর রহমানের নির্দেশনায় এসআই মোঃ আসাদুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আছাদ মোল্লার বাড়ির নির্মাণাধীন পাকা ঘরের দক্ষিণ পাশে থাকা মেহগনি বাগান থেকে রুনু মোল্লাকে আটক করা হয়।

গ্রেফতারের সময় তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ বিষয়ে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীরের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পুলিশ সুপার মাদকের বিরুদ্ধে এমন ধারাবাহিক অভিযান পরিচালনার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

Rp / Rp

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৩ জন গ্রেফতার, মামলা ৪০

ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল

ছিনতাইয়ের প্রস্তুতিকালে পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সিটিটিসি

কামরাঙ্গীরচরে গৃহবধূর পরিকল্পনা ও নেতৃত্বে ডাকাতি; লুন্ঠিত স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ চারজনকে গ্রেফতার করেছে ডিএমপি

ছিনতাইয়ের প্রস্তুতিকালে পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সিটিটিস

প্রকৃত পাসপোর্টধারীর পরিবর্তে অন্য নারীকে ইতালিতে পাচারঃ ৫৬টি পাসপোর্টসহ সংঘবদ্ধ চক্রের ০৭ সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি

সায়েদাবাদ বাস টার্মিনালে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জন গ্রেফতার

টিকিটের নামে প্রতারণা: ফ্ল্যাইট এক্সপার্টের বিরুদ্ধে প্রায় ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা করেছে সিআইডি

ট্রাফিক পুলিশের তৎপরতায় বাড্ডায় ১০০ কেজি গাঁজাসহ একটি গাড়ি জব্দ

এয়ারপোর্টের অকশন ডিপার্টমেন্টের ম্যানেজার পরিচয়ে  প্রতারণা: সিআইডির অভিযানে প্রতারক চক্রের মূলহোতা গ্রেফতার

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০৬ জন গ্রেফতার, মামলা ৫০

মোহাম্মদপুর থানাধীন গজনবী এলাকা হতে একটি  দেশীয় পিস্তলসহ  ছিনতাইকারী মোঃ টিপু (২৭)'কে কে আটক করেছে র‌্যাব-২