নওগাঁয় ‘তারুণ্যের উৎসবে প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ
নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে স্কুল কলেজের শিক্ষার্থীদের নিয়ে নওগাঁয় ‘তারুণ্যের উৎসব ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে সকল উপজেলায় বিভিন্ন ধরনের খেলা, কুইজ, বিতর্ক প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার নওগাঁ সদর উপজেলা হলরুমে পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল আউয়াল বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা, এ এইচ ইরফান উদ্দিন আহমেদ ,জেলা তথ্য অফিসার আবু সালেহ মো. মাসুদল ইসলাম , নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদীন,বদলগাছি উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান, সাবেক জাতীয় দলের ফুটবলার এনামুল হক। লটারির মাধ্যমে জেলার ১১ টি উপজেলার স্কুল কলেজের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহন করেন । এই প্রতিযোগিতায় ক্রিকেট খেলায় প্রথম নওগাঁ সদর উপজেলা দ্বিতীয় নওগাঁ পৌরসভা, কাবাডি খেলায় প্রথম বদলগাছি উপজেলা দ্বিতীয় মানদা উপজেলা, ফুটবল প্রতিযোগিতায় প্রথম নওগাঁ সদর উপজেলা, দ্বিতীয় সাপাহার উপজেলা , বিতর্ক প্রতিযোগিতায় সাপাহার সরকারী গালস্ স্কুল ১ম ও নওগাঁ জিলা স্কুল রানার্সআপ হয়েছেন।এসময় জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল আউয়াল বলেন, প্রত্যেকটি স্কুলে এই প্রতিযোগিতা চালু করতে হবে। তরুণদের উদ্দীপনা এবং জুলাই-আগষ্ট বিপ্লবের অনুপ্রেরণায় আগামীতে বৈষম্যহীন এবং সমৃদ্ধ বাংলাদেশ গঠনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। দেশের যুব সমাজের মধ্যে নেতৃত্বের গুণাবলী এবং সামাজিক দায়বদ্ধতা সৃষ্টি করার জন্য এই ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, এই উৎসবের মাধ্যমে তরুণদের মধ্যে সমাজ সচেতনতা বৃদ্ধি পাবে এবং তারা আরও বেশি সামাজিক কাজে অংশগ্রহণ করবে।এতে করে শিক্ষার্থী ও যুব সমাজ মাদকমুক্ত থাকবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মিনহাজ মিঠু, ফজলে রাব্বী,আরমান হোসেন বিভিন্ন জেলা,উপজেলা থেকে আগত শিক্ষার্থী , শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
Rp / Rp
ঢাকায় সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন
বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত
গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
জাজিরায় চাঁদাবাজি ও লুটপাটের মামলায় বিএনপি নেতা ও তার ছেলে কারাগারে
বিশ্ববিদ্যালয়ের ৪ বছরের কোর্স ৪ বছরের মধ্যেই শেষ করতে হবে -- মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন
কোম্পানীগঞ্জের দুই কিশোর কবিরহাটে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত
কৃষকের হাতেই পরিবর্তনের চাবিকাঠি: শিবচরে পিএফএস কংগ্রেস-২০২৬
মানিকগঞ্জের দৌলতপুরে কিশোরীদের স্বপ্নপূরণে আয় বৃদ্ধিমূলক প্রশিক্ষণ
বাগেরহাটে মাছের ঘের দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
নৌবাহিনীর সাবেক কর্মকর্তার বিরুদ্ধে সৎ বোন ও মাকে ঘরছাড়া করার অভিযোগ
শহীদ জিয়ার সৈনিকদের প্রধান কাজ এখন সমাজ থেকে মাদক নির্মূল করা এমপি ফজলে হুদা
বাগেরহাটে কবি সুফিয়া কামালের ১১৫তম জন্মবার্ষিকী পালিত
Link Copied