আশার আলো সোসাইটির উদ্যোগে হিজড়া জনগোষ্ঠির অধিকার বিষয়ক গোল টেবিল বৈঠক
আশার আলো সোসাইটির উদ্যোগে রাজধানীর মোহাম্মদপুর পদক্ষেপের সেমিনার কক্ষে “হিজরা জনগোষ্ঠির অধিকার বিষয়ক গোল টেবিলে বৈঠক আয়োজন করা হয়। এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবা অফিসার শিবলী জামান। এই গোল টেবিল বৈঠকটি গত ২৫ জানুয়ারি সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে শিবলী জামান বলেন, হিজড়া জনগোষ্টির লোকজন তুলনামূলকভাবে কাজের প্রতি বেশি দায়িত্বশীল এবং কর্মঠ। তাই আমরা যদি তাদেরকে কাজে নিয়োজিত করতে পারি তাহলে তাদের যেমন জীবনের উন্নতি হবে তেমনি দেশও এগিয়ে যাবে। জীবনগঠন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক শাম্মি বলেন, এই যে আমরা আজকে হিজড়া জনগোষ্ঠির সমস্যা বসে বলতে পারি এবং আলোচনা করতে পারি তা দশ বছর আগে করা সম্ভব ছিলনা। হিজড়া জনগোষ্ঠির ভাই-বোনদের নিজেদের দক্ষতা সম্পর্কে সচেতন হতে হবে এবং যে যেই বিষয়ে দক্ষ সেই বিষয়ে কাজ করার চেষ্টা করতে হবে।
হিজড়া জনগোষ্ঠির প্রতিনিধি শোভা বলেন, এই আন্দোলনে ছাত্রদের মতো হিজড়া জনগোষ্ঠির কয়েকজন ট্রাফিকের দায়িত্ব পালন করেছে কিন্তু সরকার ট্রাফিকের দায়িত্ব ছাত্রদের দিলেও হিজড়া জনগোষ্ঠির কাউকে দেয়নি। হিজরা জনগোষ্ঠির প্রতিনিধি বাবুনি বলেন, সমাজ আমাকে বলল তুমি মেয়েদের মতো হাটো কেন, হিজড়াদের মতো কথা বল কেন, এটা শুনে আমার মাথায় ভাবনা উদয় হলো আমি কে? আমি কি? আমি দেখলাম আট-দশজন নারী-পুরুষের থেকে আমি আলাদা। এরপর থেকে নিজে বুঝতে পারলাম আমি যখন আলাদা, আমাকে সমাজ হিজড়া বলছে। তখন আমি আমার পরিচয় হিজড়া হিসেবে নিলাম। এই পরিচয়ে যখন ভোটার আইডি কার্ড করতে গেলাম তখন বলে তুমি তো ছেলে । তাহলে সমাজ আমাকে এতদিন কি শিখাইলো?
হিজড়া জনগোষ্ঠির প্রতিনিধি কথা বলেন, সাধারণ মানুষকে সমাজ যেইভাবে সহযোগিতা করে সেই ভাবে হিজড়া জনগোষ্ঠির মানুষকে সমাজ সহযোগিতা করে না। সমাজ এই কমিউনিটিকে উঠে দাড়াতে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা তৈরি করে। হিজড়া জনগোষ্ঠির বিভিন্ন কমিউনিটির ৩০ টি সংগঠন মিলে ‘প্রান্তিক নাগরিক নেটওয়ার্কস’ তৈরি হয়েছে। এই নেটওয়ার্কসের প্রতিনিধিরা উপস্থিত হয়ে তাদের সমস্যা, সম্ভাবনা এবং দাবীর বিষয়গুলো তুলে ধরেন।
এই গোল টেবিল বৈঠকে সভাপতিত্ব করেন আশার আলো সোসাইটির নির্বাহী পরিচালক মো আব্দুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আশার আলো সোসাইটির প্রোগ্রাম ম্যানেজার মোঃ সানোয়ার হোসেন। এছাড়াও এই গোল টেবিল বৈঠকে উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
Rp / Rp
ঢাকায় সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন
বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত
গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
জাজিরায় চাঁদাবাজি ও লুটপাটের মামলায় বিএনপি নেতা ও তার ছেলে কারাগারে
বিশ্ববিদ্যালয়ের ৪ বছরের কোর্স ৪ বছরের মধ্যেই শেষ করতে হবে -- মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন
কোম্পানীগঞ্জের দুই কিশোর কবিরহাটে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত
কৃষকের হাতেই পরিবর্তনের চাবিকাঠি: শিবচরে পিএফএস কংগ্রেস-২০২৬
মানিকগঞ্জের দৌলতপুরে কিশোরীদের স্বপ্নপূরণে আয় বৃদ্ধিমূলক প্রশিক্ষণ
বাগেরহাটে মাছের ঘের দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
নৌবাহিনীর সাবেক কর্মকর্তার বিরুদ্ধে সৎ বোন ও মাকে ঘরছাড়া করার অভিযোগ
শহীদ জিয়ার সৈনিকদের প্রধান কাজ এখন সমাজ থেকে মাদক নির্মূল করা এমপি ফজলে হুদা