ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

উন্নয়নের শুরু আছে, কিন্তু শেষ নেই : আসাদুজ্জামান নূর


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০-১-২০২৪ দুপুর ১২:৪১

উন্নয়নের শুরু আছে, কিন্তু শেষ নেই। সুতরাং সেই ধারা অব্যাহত রাখতে হবে বলে জানিয়েছেন নীলফামারী-২ (সদর) আসনে পঞ্চমবারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত দেশবরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর। নির্বাচনে তিনি আওয়ামী লীগ দলীয় প্রার্থী ছিলেন।

বুধবার (১০ জানুয়ারি) জাতীয় সংসদ ভবনে শপথগ্রহণের পর তিনি এ কথা বলেন।

আসাদুজ্জামান নূর বলেন, প্রধানমন্ত্রী এরইমধ্যে দেশবাসীর জন্য নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। তার মধ্যেই নির্বাচিতদের কর্তব্যগুলো বিধান দেওয়া আছে। আমাদের মূল দায়িত্ব হলো প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেই কাজগুলো এগিয়ে নিয়ে যাওয়া। বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তোলা। এটাই আমাদের কাজ এবং কর্তব্য।
দ্বাদশ জাতীয় সংসদে কী চ্যালেঞ্জ আছে জানতে চাইলে তিনি বলেন, চ্যালেঞ্জ অনেকগুলোই আছে। তারমধ্যে দ্রব্যমূল্যের সমস্যা আছে, বেকারত্বের সমস্যা আছে, শিক্ষার মান উন্নয়নের বিষয় আছে, শিল্পোন্নয়নের বিষয় আছে, আমদানি-রপ্তানির ক্ষেত্রে ভারসাম্য বাড়ানোর বিষয় আছে এবং শিল্প সংস্কৃতির বিষয়ে আমাদের অনেক কাজ করার আছে। তৃণমূল পর্যায়ে সংস্কৃতিটা আরো বাড়ানো এবং শিক্ষার সঙ্গে সংস্কৃতের সমন্বয় ঘটানো। সবকিছু মিলে আমাদের সামনে অনেক কাজ। উন্নয়নের শুরু আছে, কিন্তু শেষ নেই। সুতরাং সেই ধারা অব্যাহত রাখতে হবে।

Admin / Admin

অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি -- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলী প্রক্রিয়ায় বড় সংস্কার -- প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ 

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

বাংলাদেশী জাতীয়তাবাদ ও প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান : স্থানীয় সরকার মন্ত্রী

জাতীয় যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা ২০২৫ বাস্তবায়নে ঢাকা বিভাগীয় পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত

নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের দায়িত্ব - সমাজকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: স্থানীয় সরকার মন্ত্রী

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে --- মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী 

'শ্রেষ্ঠ কৃষক পুরস্কার' চালুর উদ্যোগ নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী

কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

দক্ষিণাঞ্চলের যোগাযোগে নতুন দিগন্ত: ৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর চুক্তি স্বাক্ষর

প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে ব্ল্যাক বেঙ্গল ছাগল সম্প্রসারণ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে --- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী