ঢাকা সোমবার, ১৫ জুন, ২০২৬

চুয়াডাঙ্গায় শহিদ শাহরিয়ার শুভ'র কবর জিয়ারত করলেন শিল্প উপদেষ্টা


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ৫-১২-২০২৫ দুপুর ৩:৩৭

ছাত্র-জনতার অভ্যুত্থানে শহিদ শাহরিয়ার শুভ'র কবর জিয়ারত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।

উপদেষ্টা আদিলুর রহমান খান আজ (৫ ডিসেম্বর) চুয়াডাঙ্গা জেলায় সদর উপজেলার শংকর চন্দ্র গ্রামে জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানে শহিদ শাহরিয়ার শুভ'র কবর জিয়ারত করেন।

শিল্প উপদেষ্টা শহিদ শাহরিয়ার শুভ'র পিতা আবু সাইদ, জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, উপদেষ্টার একান্ত সচিব আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দীনসহ শহিদের পরিবারের সদস্যদের সাথে নিয়ে শহিদ শাহরিয়ার শুভ'র প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এ সময় শহীদ শাহরিয়ার শুভ’র পিতা আবু সাইদের সঙ্গে কথা বলেন এবং তাঁর পরিবারের খোঁজখবর নেন। তিনি শহীদ পরিবারের জন্য সরকার থেকে প্রদত্ত সহায়তা দ্রুত প্রদানের লক্ষ্যে জেলা প্রশাসককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

শহীদ শাহরিয়ার শুভ ১৯ জুলাই ঢাকার মিরপুরে গুলিবিদ্ধ হন এবং ২৩ জুলাই নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহাদাৎ বরণ করেন।

Masum / Masum

অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি -- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলী প্রক্রিয়ায় বড় সংস্কার -- প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ 

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

বাংলাদেশী জাতীয়তাবাদ ও প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান : স্থানীয় সরকার মন্ত্রী

জাতীয় যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা ২০২৫ বাস্তবায়নে ঢাকা বিভাগীয় পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত

নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের দায়িত্ব - সমাজকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: স্থানীয় সরকার মন্ত্রী

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে --- মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী 

'শ্রেষ্ঠ কৃষক পুরস্কার' চালুর উদ্যোগ নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী

কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

দক্ষিণাঞ্চলের যোগাযোগে নতুন দিগন্ত: ৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর চুক্তি স্বাক্ষর

প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে ব্ল্যাক বেঙ্গল ছাগল সম্প্রসারণ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে --- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী