৬ পুলিশ ও ২ আ.লীগ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ঢাকা শহরের সবচেয়ে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনায় ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদের মধ্যে ৬ জন পুলিশ সদস্য ও বাকি দুইজন আওয়ামী লীগ নেতা।
সোমবার (২৭ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এক ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি বলেন, আজকে ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। যাদের মধ্যে ৬ জন হচ্ছেন পুলিশ ও বাকি দুই জন হচ্ছেন আওয়ামী লীগ নেতা। তাদের বিরুদ্ধে আমাদের তদন্ত সংস্থা সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে।
চিফ প্রসিকিউটর বলেন, আজকে যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট হয়েছে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে ঢাকা শহরের সবচেয়ে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি সম্পৃক্ততা নিশ্চিত হওয়ার পরেই তদন্ত সংস্থা তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছেন। তিনি বলেন, চারটি পিটিশনে আলাদা আলাদাভাবে মোট ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
এ সময় চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডমন উপস্থিত ছিলেন ।
Rp / Rp
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৩ জন গ্রেফতার, মামলা ৪০
ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল
ছিনতাইয়ের প্রস্তুতিকালে পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সিটিটিসি
কামরাঙ্গীরচরে গৃহবধূর পরিকল্পনা ও নেতৃত্বে ডাকাতি; লুন্ঠিত স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ চারজনকে গ্রেফতার করেছে ডিএমপি
ছিনতাইয়ের প্রস্তুতিকালে পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সিটিটিস
প্রকৃত পাসপোর্টধারীর পরিবর্তে অন্য নারীকে ইতালিতে পাচারঃ ৫৬টি পাসপোর্টসহ সংঘবদ্ধ চক্রের ০৭ সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি
সায়েদাবাদ বাস টার্মিনালে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার
তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জন গ্রেফতার
টিকিটের নামে প্রতারণা: ফ্ল্যাইট এক্সপার্টের বিরুদ্ধে প্রায় ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা করেছে সিআইডি
ট্রাফিক পুলিশের তৎপরতায় বাড্ডায় ১০০ কেজি গাঁজাসহ একটি গাড়ি জব্দ
এয়ারপোর্টের অকশন ডিপার্টমেন্টের ম্যানেজার পরিচয়ে প্রতারণা: সিআইডির অভিযানে প্রতারক চক্রের মূলহোতা গ্রেফতার
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০৬ জন গ্রেফতার, মামলা ৫০
মোহাম্মদপুর থানাধীন গজনবী এলাকা হতে একটি দেশীয় পিস্তলসহ ছিনতাইকারী মোঃ টিপু (২৭)'কে কে আটক করেছে র্যাব-২
Link Copied