বিকেএসপি'তে আন্তর্জাতিক অ্যাথলেটিক্স প্রতিযোগিতার শুভ উদ্বোধন
বিকেএসপিতে ‘(তারুণ্যের উৎসবে বিকেএসপি’) এ প্রতিপাদ্যকে সামনে রেখে ২৮ই জানুয়ারি ২০২৫ শুরু হয়েছে ৬ষ্ঠ বিকেএসপি কাপ আন্তর্জাতিক এ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০২৫।আজ সকালে বাংলাদেশ এ্যাথলেটিক্স ফেডারেশনের প্রেসিডেন্ট মেজর জেনারেল (অব: ) ড. মো: নাঈম আশফাক চৌধুরী রং বেরঙের বেলুন উড়িয়ে প্রতিযোগিতার শূভ উদ্বোধন করেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে দেশের ক্রীড়াঙ্গনকে শক্তিশালী করতে এ প্রতিযোগিতা বিশেষ ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন। তিনি তরূণ এ্যাথলেটদের বিকেএসপিতে উপস্থিতিকে তরু্ণ্য মেলা বলে অভিহিত করেন এবং প্রতিযোগিতার সাফল্য কামনা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: মুনীরুল ইসলাম ও ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
প্রতিযোগিতার শুরুতেই বিকেএসপির এ্যাথলেটরা তাদের আধিপত্য বিস্তার করতে শুরু করে। বালিকা ৮০০ মি. ইভেন্টে বিকেএসপির সুমাইয়া ও সুহানা আক্তার ১ম ও ২য় এবং নেপালের আসমিতা ভূজেল ৩য় স্থান লাভ করেন। বালক ৮০০ মি.ইভেন্টেও বিকেএসপির নিয়ামুল শেখ প্রথম, সামি ইসলাম সানি ২য় এবং রাজশাহীরিইফাদ আলী ৩য় স্থান লাভ করেন।
প্রতিযোগিতায় বিকেএসপি ছাড়াও দেশের সকল বিভাগীয় দল ও নেপালের একটি দল অংশগ্রহণ করছে। দু’দিন ব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতায় ১৫০ জন এ্যাথলেট ২৫টি ইভেন্টে ৭৫ টি পদকের জন্য মুখোমুখি হবে । এ ধরনের আয়োজন বিকেএসপির এ্যাথলেটদের প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আয়োজক কমিটি মনে করেন। প্রতিযোগিতায় তারুণ্যদ্বীপ্ত এ্যাথলেটদের অংশগ্রহণে উৎসবমূখর হয়ে উঠেছে দশের ক্রীড়াঙ্গনের নিউক্লিয়াস খ্যাত বিকেএসপি।
Rp / Rp
জুলাই শহীদদের গেজেট ও কবর সংরক্ষণে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী ইশরাক
বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে আগ্রহী রাশিয়া : কম দামে দিতে চায় ইউরিয়া সার
দেশের চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নিতে আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক দক্ষতা অর্জন করতে হবে -- মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী
জনবিচ্ছিন্ন হয়ে রাজনীতি করা যায় না - তথ্যমন্ত্রী
স্বচ্ছ ও কার্যকর কার্বন মার্কেট গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি
বন্দর অবকাঠামো উন্নয়নে কাতার সরকারকে বিনিয়োগের আহ্বান নৌপরিবহন মন্ত্রীর
কর্মসংস্থান ও সুশাসনকে অগ্রাধিকার দিয়ে সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ
১০ বছরের তথ্য বিশ্লেষণ করে আগাম সংকট শনাক্ত করবে প্রযুক্তি: বাণিজ্যমন্ত্রী
সরকার ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল