খেলার মাঠ থেকে সামাজিক সংগঠন ; নেপথ্যে মনোহরদির তরুণ সমাজ
তরুণরাই শক্তি, তরুণরাই বল আর এই উদ্যম ও শক্তিমত্তাকে কাজে লাগিয়ে সমাজ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করে চলেছে এই তরুণরাই। বড় বড় অসম্ভব কাজকে সম্ভব করেছে আজকের এই তরুণ সমাজ যার সবচাইতে বড় প্রমাণ হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তারই ধারাবাহিকতায় নরসিংদী জেলার, মনোহরদী থানাধীন, কিছু উঠতি বয়সী তরুণ উদ্যোক্তাদের উদ্যোগে "চালাকচর একতা স্পোর্টিং ক্লাব" নামের একটি সংগঠন গড়ে উঠে। খেলাধুলার পাশাপাশি গরীব অসহায় মানুষদের শীতের বস্ত্র সামগ্রী, অসুস্থ রোগীর চিকিৎসা'র খরচ এমন'কি বিভিন্ন মাদ্রাসায় টিউবওয়েল স্থাপনের মত সামাজিক সেবামূলক কাজ গুলো এই সংগঠনের উদ্যোগে তারা করে থাকেন।
সংগঠনের প্রতিষ্ঠাতা এস এম সুমন বলেন, "যদি কারো সেবামূলক কাজ করার সদিচ্ছা থাকে, তবে সকল পরিবেশে, সকল জায়গা থেকেই করা সম্ভব। তার জন্য প্রয়োজন শুধু সেবা করার মত মন মানসিকতা ও সবার দোয়া এবং ভালোবাসা।
তিনি আরো বলেন, আজকে সমাজ ব্যবস্থা এখন বিভিন্ন ধরনের নেশায় জর্জরিত হয়ে যাচ্ছে, তরুণ বয়সের নানা অপকর্ম এবং ক্রিমিনাল অ্যাক্টিভিটি তে জড়িয়ে যাচ্ছে, সেই জায়গা থেকে তাদেরকে যদি খেলাধুলার পাশাপাশি সামাজিক বিভিন্ন উন্নয়নমুখী কর্মকান্ডে সম্পৃক্ত করা যায় তাহলে সমাজ থেকে নানা ধরনের কুসংস্কার, অপরাধ, নৈরাজ্য এবং নানা পাপ কাজ থেকে বিরত রাখা সম্ভব হবে।
সংগঠনের প্রত্যাশা তরুণদের পাশাপাশি যদি এলাকার গণ্যমান্য এবং সচ্ছল এবং সুধী সমাজের ব্যক্তিবর্গ এগিয়ে আসেন তাহলে সবাই একসাথে কাজ করার মাধ্যমে সমাজ উন্নয়নে একটা বড় ভূমিকা রাখার রাস্তা সুস্পষ্ট ভাবে প্রসারিত হবে । ক্লাবের পরিচালনা কমিটির সভাপতি জনাব দ্বীন ইসলাম ও সাধারণ সম্পাদক ইকবাল হোসাইন উক্ত সংগঠনকে সবার সার্বিক সহযোগিতায় এগিয়ে নিয়ে আজীবন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সবার কাছে দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেন। অত্র সংগঠনের উদ্যোগে বিশেষ আকর্ষণ হিসেবে ফুটবল টুর্ণামেন্ট-২০২৫ এর আয়োজন করা হয়েছে, চ্যাম্পিয়ন পুরস্কার হিসেবে থাকছে, একটি ফ্রিজ এবং রানার্সআপ পুরস্কার হিসেবে থাকছে একটি কালার টেলিভিশন।
Rp / Rp
কৃষকের হাতেই পরিবর্তনের চাবিকাঠি: শিবচরে পিএফএস কংগ্রেস-২০২৬
মানিকগঞ্জের দৌলতপুরে কিশোরীদের স্বপ্নপূরণে আয় বৃদ্ধিমূলক প্রশিক্ষণ
বাগেরহাটে মাছের ঘের দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
নৌবাহিনীর সাবেক কর্মকর্তার বিরুদ্ধে সৎ বোন ও মাকে ঘরছাড়া করার অভিযোগ
শহীদ জিয়ার সৈনিকদের প্রধান কাজ এখন সমাজ থেকে মাদক নির্মূল করা এমপি ফজলে হুদা
বাগেরহাটে কবি সুফিয়া কামালের ১১৫তম জন্মবার্ষিকী পালিত
বাগেরহাটে মহিষপুরা-খুলনা বাস মালিক সমিতির নেতাদের বিরুদ্ধে অভিযোগের পাহাড়
কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডে টাঙ্গাইল জেলা কমিটি গঠন
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) ফেনী জেলা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে
মহাদেবপুরে জাহাঙ্গীর পুর সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে পড়ে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু
টাঙ্গাইলে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত