ঢাকা সোমবার, ২২ জুন, ২০২৬

অধ্যক্ষের বদলি বাতিলের দাবিতে ক্লাস-পরীক্ষা স্থগিত, শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬-২-২০২৫ বিকাল ৭:১৭

নারায়ণগঞ্জের মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদের বদলির আদেশের প্রতিবাদে ও আদেশ বাতিলের দাবিতে কলেজে ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।

রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় কলেজ প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, ব্যানার টাঙিয়ে কলেজের অধ্যক্ষের বদলির আদেশের প্রতিবাদে ও আদেশ বাতিলের দাবিতে কলেজে ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছেন শিক্ষার্থীরা।একইসঙ্গে কলেজ মাঠে ব্যানার নিয়ে বিক্ষোভ মিছিল করেন তারা।  শিক্ষার্থীরা বলেন, আমাদের অধ্যক্ষ অত্যন্ত ভালো শিক্ষক। তিনি এখানকার শিক্ষার মান উন্নত করেছেন। তার বদলির আদেশ প্রত্যাহার করতে হবে। এজন্য আমরা ১৬ ও ১৭ ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল ঘোষণা করেছি।

কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, আমি ৬ মাস হলো এসেছি এবং তাদের মাঝে কিছু অপূর্ণতা লক্ষ্য করেছিলাম। আমি এসেই নতুন বাংলাদেশ পেলাম। এসেই এখানে দেয়াল ভাঙা ছিল, সেটা সবাই মিলে চেষ্টা করেছি, ৩০ লাখ টাকার টেন্ডার হয়েছে, অচিরেই কাজ চালু হবে। কলেজে না এলে অভিভাবকদের কাছে এসএমএস চলে যায়। ফলে কলেজ ফাঁকি দিলে অভিভাবক জেনে যায়। এ রকম কিছু কাজ আমি এসে করেছি। আদেশ হয়েছে, আমি সরকারি আদেশের প্রতি শ্রদ্ধাশীল। আমি আদেশ মেনে চলে যাবো। আমি কলেজের উত্তরোত্তর সফলতা কামনা করি। এ কলেজের শিক্ষার্থীরা দেশ গড়ায় অনন্য ভূমিকা রাখবে আমার প্রত্যাশা। তিনি আরও বলেন, আমি অধ্যক্ষ কিন্তু আমি ইংরেজির অধ্যাপক। আমি প্রতিনিয়ত শ্রেণিকক্ষে ইংরেজি ক্লাস নিতে চাই। এটি আমাদের অনেক শিক্ষার্থীদের কাছে দুর্ভেদ্য। সেটি অত্যন্ত সহজভাবে উপস্থাপন করার কৌশল হয়তো আল্লাহ আমাকে দান করেছেন। আজকের যেই প্রতিচ্ছবি আমি মনে করি এটিই তার কারণ।শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তারা যথাযময়ে যেন শ্রেণিকক্ষে আসে, শিক্ষালাভ করে, নিজেদের জীবন গড়ে, পরিবারের স্বপ্ন পূরণ করে, দেশমাতৃকার সেবায় নিয়োজিত করে। আমি কোনোভাবেই চাইনা সরকারি আচরণবিধি ও আদেশ পরিপন্থি কোনো কাজে তারা অংশগ্রহণ করুক। তাদের জায়গা শ্রেণিকক্ষে, সেখানেই থাকা উচিত।

Rp / Rp

বাগেরহাটে মাছের ঘের দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

নৌবাহিনীর সাবেক কর্মকর্তার বিরুদ্ধে সৎ বোন ও মাকে ঘরছাড়া করার অভিযোগ

শহীদ জিয়ার সৈনিকদের প্রধান কাজ এখন সমাজ থেকে মাদক নির্মূল করা  এমপি ফজলে হুদা

বাগেরহাটে কবি সুফিয়া কামালের ১১৫তম জন্মবার্ষিকী পালিত

বাগেরহাটে মহিষপুরা-খুলনা বাস মালিক সমিতির নেতাদের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডে টাঙ্গাইল জেলা কমিটি গঠন

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) ফেনী জেলা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে

মহাদেবপুরে জাহাঙ্গীর পুর সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়  ও দোয়া মাহফিল

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে পড়ে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাগেরহাটে বিআরডিবির দোকান দখল ও ভাড়াটিয়াকে উচ্ছেদের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

একশত বিশ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করল হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ি

ফেনীর সিভিল সার্জন ডা. রুবাইয়াতকে ওএসডি করায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া