শৈলকুপায় শান্তির শ্বেত পায়রা উড়িয়ে দেয়া হবে সপ্তাহব্যাপী বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে অ্যাটর্নী জেনারেল - অ্যাড. আসাদুজ্জামান
আগামীদিনের শৈলকুপা সন্ত্রাসমুক্ত হবে, নির্যাতনমুক্ত হবে, গণতন্ত্রের পরিবেশ উন্মুক্ত হবে, শান্তির শ্বেত পায়রা উড়িয়ে দেয়া হবে এখানে। ঝিনাইদহের শৈলকুপায় সপ্তাহব্যাপী বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন বাংলাদেশের অ্যাটর্নী জেনারেল মো. আসাদুজ্জামান।
শৈলকুপা সম্মিলিত শিল্পী সমাজের আয়োজনে ২১-২৭ ফেব্রুয়ারি সপ্তাহব্যাপী বইমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করে সম্মিলিত শিল্পী সমাজ। ২১ ফেব্রুয়ারি সন্ধ্যায় উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি বইমেলার উদ্বোধন করেন।
শৈলকুপা সম্মিলিত শিল্পী সমাজের আহবায়ক ফিরোজ খান নুন এর সভাপতিত্বে এবং খোন্দকার ফারুক আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. হুমায়ূন বাবর ফিরোজ, শৈলকুপা পৌর বিএনপির সভাপতি আবু তালেব মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা ঠান্ডু, থানা বিএনপির সহ-সভাপতি সাবেক পৌরমেয়র খলিলুর রহমান, থানা বিএনপির সহসভাপতি এটিএম শহিদুল ইসলাম বাবু , থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রাকিবুল হাসান খান দিপু, সাবেক ইউপি চেয়ারম্যান জেলা বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলাম জোয়ার্দার, বিএনপি নেতা মিজানুর রহমান বাবলু, বইমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজক কমিটির সদস্য সচিব সাংবাদিক আলমগীর অরণ্য প্রমুখ।
প্রথমবারের মতো শৈলকুপায় সাতদিন ব্যাপী অমর একুশে বইমেলার আয়োজনকে অতিথিবৃন্দ প্রশংসা করেন। বইমেলায় পথ প্রকাশন, জ্ঞানতীর্থ পুস্তকঘর, আত্মবিকাশ প্রকাশনী, গ্যালিলিও, বিএসডি ক্লাব এন্ড পাঠাগার, কবি গোলাম মোস্তফা গণপাঠাগার ও বীরমুক্তিযোদ্ধা আতিয়ার রহমান পাঠাগার অংশগ্রহণ করছে। উদ্বোধন শেষে অতিথিবৃন্দ স্টল ঘুরে দেখেন। প্রতিদিন বিকাল ৩ টা থেকে রাত ৯ টা পর্যন্ত বইমেলা চলবে এসময় ধারাবাহিকভাবে শৈলকুপার ৯ টি সাংস্কৃতিক সংগঠন তাদের পরিবেশনা নিয়ে হাজির থাকবে।
Rp / Rp
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৩ জন গ্রেফতার, মামলা ৪০
ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল
ছিনতাইয়ের প্রস্তুতিকালে পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সিটিটিসি
কামরাঙ্গীরচরে গৃহবধূর পরিকল্পনা ও নেতৃত্বে ডাকাতি; লুন্ঠিত স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ চারজনকে গ্রেফতার করেছে ডিএমপি
ছিনতাইয়ের প্রস্তুতিকালে পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সিটিটিস
প্রকৃত পাসপোর্টধারীর পরিবর্তে অন্য নারীকে ইতালিতে পাচারঃ ৫৬টি পাসপোর্টসহ সংঘবদ্ধ চক্রের ০৭ সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি
সায়েদাবাদ বাস টার্মিনালে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার
তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জন গ্রেফতার
টিকিটের নামে প্রতারণা: ফ্ল্যাইট এক্সপার্টের বিরুদ্ধে প্রায় ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা করেছে সিআইডি
ট্রাফিক পুলিশের তৎপরতায় বাড্ডায় ১০০ কেজি গাঁজাসহ একটি গাড়ি জব্দ
এয়ারপোর্টের অকশন ডিপার্টমেন্টের ম্যানেজার পরিচয়ে প্রতারণা: সিআইডির অভিযানে প্রতারক চক্রের মূলহোতা গ্রেফতার
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০৬ জন গ্রেফতার, মামলা ৫০