ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

সুশৃঙ্খলভাবে সুলভ এবং বিনামূল্যের খাদ্যশস্য বিতরণ করতে হবে ঃ খাদ্য ও ভুমি উপদেষ্টা


মাসুম বিল্লাহ , বিশেষ প্রতিনিধি photo মাসুম বিল্লাহ , বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ২৭-২-২০২৫ দুপুর ১২:৫৩

খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় আগামী মার্চ ও এপ্রিল মাসে ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল দেশের ৫০ লাখ পরিবারকে দেওয়া হবে।এছাড়াও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপহার হিসেবে ঈদ উপলক্ষ্যে এক কোটি নিন্মবিত্ত পরিবারকে  বিনামূল্যে ১০ কেজি করে চাল দেওয়া হবে। 

খাদ্য এবং ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার আজ বৃহস্পতিবার ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত "ওএমএস ও খাদ্য বান্ধব কর্মসূচি বিষয়ক মতবিনিময়" সভায় এসব কথা বলেন। মতবিনিময় সভায় খাদ্য সচিব মোঃ মাসুদুল হাসান, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকা বিভাগের সকল জেলা প্রশাসকসহ খাদ্য মন্ত্রণালয় এবং ঢাকা বিভাগীয় কমিশনারের অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

উপদেষ্টা রমজান মাসে নিন্ম আয়ের মানুষের মাঝে বিতরণের জন্য বরাদ্দকৃত চাল যাতে সঠিকভাবে বিতরণ করা হয় সে বিষয়টি নিবিড়ভাবে মনিটরিং করার জন্য ঢাকা বিভাগের সকল জেলা প্রশাসকদের নির্দেশনা দেন। খাদ্যবান্ধব কর্মসূচি এবং ওএমএস এর মাধ্যমে চাল বিতরণে স্থানীয় পর্যায়ে যে সব সমস্যা আছে সে বিষয়ে জেলা প্রশাসকগণ উপদেষ্টাকে অবহিত করেন।উপদেষ্টা  কিছু সমস্যার তাৎক্ষণিক সমাধান  দেন এবং অবশিষ্ট সমস্যাগুলো দ্রুতই সমাধানের আশ্বাস দেন। 

তিনি বলেন দেশে বর্তমানে যথেষ্ট পরিমাণ খাদ্য মজুদ আছে। খাদ্যের কোন ঘাটতি নেই। তবে খাদ্যশস্য বিতরণে কিছুটা শৃঙ্খলার অভাব রয়েছে।এজন্য নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার জন্য জেলা প্রশাসকদের পরামর্শ দেন। সরকারের সুলভ  এবং বিনামূল্যে দেওয়া খাদ্যশস্য সঠিক উপকারভোগীর নিকট সঠিক পরিমাণে পৌঁছানোর উপর গুরুত্বারোপ করেন। 

 খাদ্য সচিব বলেন, সঠিক ব্যক্তিকে সঠিক সময়ে সঠিক মূল্যে সঠিক পরিমাণ চাল সরবরাহ নিশ্চিত করতে হবে। এ বিষয়ে কোন ছাড় দেওয়ার সুযোগ নেই। তিনি এ বিষয়ে জেলা প্রশাসকদের সহায়তা আশা করেন।

Rp / Rp

জুলাই শহীদদের গেজেট ও কবর সংরক্ষণে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী ইশরাক

বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে আগ্রহী রাশিয়া : কম দামে দিতে চায় ইউরিয়া সার

দেশের চিকিৎসা ব্যবস্থাকে  এগিয়ে নিতে আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক দক্ষতা অর্জন করতে হবে -- মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী

জনবিচ্ছিন্ন হয়ে রাজনীতি করা যায় না - তথ্যমন্ত্রী

স্বচ্ছ ও কার্যকর কার্বন মার্কেট গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি

বন্দর অবকাঠামো উন্নয়নে কাতার সরকারকে বিনিয়োগের আহ্বান নৌপরিবহন মন্ত্রীর

কর্মসংস্থান ও সুশাসনকে অগ্রাধিকার দিয়ে সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ

১০ বছরের তথ্য বিশ্লেষণ করে আগাম সংকট শনাক্ত করবে প্রযুক্তি: বাণিজ্যমন্ত্রী

সরকার ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল

এ দেশে গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, বাধাগ্রস্ত হয়েছে, ততবারই এ দেশের মানুষ বিএনপি'র ওপর আস্থা রেখেছে -- মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী