ঢাকা বুধবার, ১৭ জুন, ২০২৬

রাঙ্গামাটির সাজেকে স্থানীয়ভাবে শিক্ষার মান উন্নয়ন এবং দুর্গম এলাকার বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেন পার্বত্য উপদেষ্টা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮-২-২০২৫ দুপুর ১২:৪৬

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা আজ রাঙ্গামাটি জেলার সাজেক দুর্গম এলাকার উন্নয়ন কাজ এবং স্থানীয়ভাবে শিক্ষার মান উন্নয়ন ও প্রসারে করণীয় বিষয়গুলো সরেজমিন নিরীক্ষা করার জন্য সীমান্ত সড়ক সংলগ্ন দুর্গম এলাকা পরিদর্শন করেন। সেখানে সাজেক থানার অন্তর্গত মাচালং উচ্চ বিদ্যালয় পরিদর্শন, সাজেক রুইলুই পাড়ার শিব চতুর্দর্শী ব্রত ও অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ মহোৎসব পূজা মন্ডপ পরিদর্শন, বাংলাদেশ-মিজোরাম সীমান্ত সড়ক বর্ডার সংলগ্ন নবনির্মিত সাজেক উদয়পুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢেবাছড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও সাজেক আবাসিক মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন।

 

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা দুর্গম এলাকায বিদ্যালয় সংখ্যার অপ্রতুলতা এবং ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়মুখী করার বিষয়ে সঠিক ও প্রয়োজনীয় দিকনির্দেশনা সংশ্লিষ্টদের প্রদান করেন। উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এ প্রসঙ্গে আরও বলেন, আমাদের পার্বত্য চট্টগ্রামবাসী সকলের এবারের আন্দোলন হোক কোয়ালিটি এডুকেশন নিশ্চিত করা। শিক্ষার হার বাড়াতে আগে দরকার আমাদের দুর্গম এলাকায় শতভাগ ছেলেমেয়েকে স্কুলে পাঠানো। এজন্য প্রত্যেক পাড়ায় বিদ্যালয় গড়ে তোলা হবে। বিদ্যালয়গুলোতে মিড ডে মিলস্ এর ব্যবস্থা করা হবে। দুর্গম এলাকার পানির সমস্যা নিরসনে ওয়াটার রিজার্ভেশন করে রাখার পরামর্শ দেন উপদেষ্টা।

 

উপদেষ্টা বলেন, আমাদের লাইভলিহুড ডেভেলপমেন্ট করতে হবে। কফি ও কাজু বাদাম চাষ, গবাদি পশু পালন, নারীদের হস্তশিল্প কাজে বেশি বেশি মনোনিবেশ করতে হবে।

 

এসময় অন্যান্যের মধ্যে পার্বত্য চট্টগ্রাম টাস্কফোর্স চেয়ারম্যান (সিনিয়র সচিব পদমর্যাদা) সুদত্ত চাকমা, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কংকন চাকমা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপ সচিব (উপদেষ্টার একান্ত সচিব) খন্দকার মুশফিকুর রহমান, সিনিয়র সহকারী সচিব (উপদেষ্টার সহকারী একান্ত সচিব শুভাশিস চাকমা, রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য প্রতুল দেওয়ান ও মাঠ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Rp / Rp

গবেষণার ফলাফল এমন হওয়া উচিত যা মানুষের জীবনমানের উন্নয়ন ঘটাতে সক্ষম হয় - বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মোঃ আনোয়ার হোসেন 

বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল রয়েছে : বাণিজ্যমন্ত্রী

আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: মাসিক অপরাধ পর্যালোচনা ডিএমপি কমিশনার

আগামীর বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের আন্তরিকভাবে কাজ করতে হবে -- শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রথমবারের মতো স্বাস্থ্য কার্ড বিতরণ করলো ডিএসসিসি

সরকার জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসা সুবিধা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ড এর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ 

ভূমি  মন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর সঙ্গে  বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা– নারিতা – ঢাকা রুট পুনরায় চালু করা বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ অগ্রাঅধিকার

ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৪র্থ  সভা অনুষ্ঠিত, দলীয় প্রভাবমুক্ত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের নির্দেশ অর্থমন্ত্রীর