ঢাকা সোমবার, ১৫ জুন, ২০২৬

তাপমাত্রা নেমেছে ৪ ডিগ্রির নিচে, রেড অ্যালার্ট জারি দিল্লিতে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩-১-২০২৪ দুপুর ১২:৫০

ভারতের রাজধানী নয়াদিল্লি এবং তার আশপাশের এলাকায় তাপমাত্রা ৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে। শনিবার এই তাপমাত্রা রেকর্ড হওয়ার পর রাজধানীসহ পুরো দিল্লিতে রেড অ্যালার্ট জারি করেছে দিল্লির রাজ্য সরকার।

জানুয়ারির মাঝামাঝি সময়ে গড়ে ৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে দিল্লিতে। এই তাপমাত্রাকে স্বাভাবিক বলে বিবেচনা করা হয়। গতকাল শনিবার রাতে নয়াদিল্লিতে ৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

সেই হিসেবে শনিবার দিল্লির তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে নিচে নেমে গেছে।

ভারতের সংবাদমাধ্যম এএনআই জানিয়েছে, ব্যাপক কুয়াশার কারণে শুক্রবার রাত থেকে এ পর্যন্ত দেশের বিভিন্ন স্থান থেকে দিল্লিগামী আঠারটি ট্রেন ১ থেকে ৬ ঘণ্টা দেরিতে এসে পৌঁছেছে। একই কারণে বেশ কিছু দিল্লির বিমানবন্দরেও বেশ কিছু ফ্লাইট নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে ছেড়েছে।

ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর আইএমডি জানিয়েছে ঘণ কুয়াশার কুয়াশার কারণে দিল্লিতে মানুষের দৃষ্টিসীমা নেমেছে ২০০ মিটারে। অর্থাৎ এর চেয়ে দূরের কোনো বস্তু দৃষ্টিগ্রাহ্য হচ্ছে না।

এদিকে প্রবল ঠাণ্ডা ও কুয়াশার পাশপাশি দিল্লির বাতাসের মানও আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে। জাতিসংঘের বায়ুমান সূচক এয়ার কোয়ালিটি ইনডেক্সের (একিউআই) তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৯টার দিকে দিল্লির বাতাসের মান ছিল ৩৬৫ পয়েন্ট।

একিআই সূচকে কোনো এলাকার বাতাসের মান যদি শূন্য থেকে ৫০ পয়েন্ট হয়, তাহলে তা ‘ভালো’, ৫০ থেকে ১০০ পয়েন্ট হলে সন্তোষজনক, ১০১ থেকে ২০০ পয়েন্ট হলে ‘সহনশীল’, ২০১ থেকে ৩০০ হলে ‘খারাপ’, ৩০১ থেকে ৪০০ হলে ‘খুব খারাপ’ এবং ৪০০ পয়েন্টের উপরে থাকলে ‘ভয়াবহ’ বলে মনে করে হয়।

সেই হিসেবে শনিবার সকাল থেকেই দিল্লির বাতাসের মান ‘খুব খারাপ’ পর্যায়ে রয়েছে।

আইএমডি জানিয়েছে, উত্তর ভারতের ওপর দিয়ে বয়ে যাওয়া শৈত্য প্রবাহের জেরে দিল্লির তাপমাত্রা নেমে গেছে। আরও তিন দিন এই তাপামাত্রা থাকবে বলে জানিয়েছে ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর।

সূত্র : এনডিটিভি

Admin / Admin

মস্কোতে রুশ সিনেটের ডেপুটি স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

জেনেভায় আইএলও মহাপরিচালকের সঙ্গে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাক্ষাৎ 

আজারবাইজানের বাকুতে ডি-৮ জ্বালানি মন্ত্রীদের প্রথম গোলটেবিল বৈঠকে মিলিত হয়েছেন

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদের জন্য আমাকে মনোনীত করার  আমি বিনয় ও শ্রদ্ধার সাথে ৮১তম অধিবেশনের সভাপতির পদ গ্রহণ করছি

৭৯তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশ, নেতৃত্ব দিচ্ছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত

লিবিয়া থেকে ১৭০ বাংলাদেশির প্রত্যাবাসন

হরমুজ প্রণালির পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ নিল ইরান

যুক্তরাষ্ট্র থেকে বছরে অন্তত ১৭ বিলিয়ন ডলারের কৃষিপণ্য কিনবে চীন

ওআইসি যুব সম্মেলনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান যুব ও  ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হকের

হরমুজ প্রণালি নিয়ে বিশেষ বলয়ের ঘোষণা ইরানের

সৌদি মানবসম্পদ বিষয়ক উপমন্ত্রীর সাথে মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর বৈঠকে

সৌদি হজ ও উমরাহ মন্ত্রীর সাথে ধর্মমন্ত্রী কায়কোবাদের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত: বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি

বাংলাদেশ–ইউরোপীয় ইউনিয়নের দ্বিপাক্ষিক বৈঠক: বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের আশাবাদ