রমজানে লোডশেডিং বন্ধে সকলের সহযোগিতা চান বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান আসন্ন গ্রীষ্ম ও সেচ মৌসুম এবং পবিত্র রমজান মাসে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে পরিমিত ও সাশ্রয়ী বিদ্যুৎ ব্যবহারে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ বাদ আসর কাকরাইল সার্কিট হাউজ মসজিদে মুসল্লিদের সাথে মতবিনিময় করেন এবং মতবিনিময় শেষ সাংবাদিকদের ব্রিফ করেন।
মুসল্লিদের উদ্দেশ্যে তিনি বলেন, 'লোডশেডিং এর কারণে যাতে আর কোনো কষ্ট না হয় তার জন্য আপনাদেরও সহযোগিতা লাগবে।' এসি'র তাপমাত্রা ২৫ ডিগ্রীর নিচে না নামানোর জন্য অনুরোধ করে বলেন, না হলে অনেক বেশি বিদ্যুৎ খরচ হবে তাতে লোডশেডিং এর কবলে পড়তে হতে পারে। মসজিদ ছাড়াও বাসা-বাড়ি, দোকান, শপিং মল, পেট্রোল পাম্প ও সিএনজি স্টেশনে যাতে অতিরিক্ত আলোকসজ্জা ও অপ্রয়োজনীয় ফ্যান লাইট না চলে সেদিকে খেয়াল রাখার আহ্বান জানান তিনি।
মুসল্লিদের সাথে মতবিনিময় শেষ সাংবাদিকদের সাথে ব্রিফিং কালে উপদেষ্টা বলেন, দেশে জ্বালানি সংকট রয়েছে, গ্যাস ফুরিয়ে যাচ্ছে। চাহিদা পূরণে জ্বালানি আমদানি করতে হচ্ছে, ফলে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় হচ্ছে।
এ বছর রোজা গরমকালে এবং এ সময় সেচের জন্য বিদ্যুতের চাহিদা অনেক বৃদ্ধি পাচ্ছে উল্লেখ করে ফাওজুল কবির বলেন, শীতকালে আমাদের চাহিদা থাকে ৯-১০ হাজার মেগাওয়াট কিন্তু গরমকালে তাপমাত্রা বৃদ্ধির ফলে তা বেড়ে ১৭-১৮ হাজার মেগাওয়াটে দাঁড়ায়।
তিনি আরো বলেন, সেচের জন্য দুই হাজার মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন হয়, সেচ বন্ধ করা সম্ভব নয়, এতে উৎপাদন ব্যাহত হবে। বাকি পাঁচ-ছয় হাজার প্রয়োজন হয় শীতাতপনিয়ন্ত্রিত যন্ত্র ও অতিরিক্ত আলোকসজ্জায়। এজন্য এসি'র তাপমাত্রা ২৫ ডিগ্রীতে সেট করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, এটি বেশ আরামদায়ক তাপমাত্রা, মালয়েশিয়ায় বিদ্যুৎ এর ঘাটতি নেই তবুও তারা এসি'র তাপমাত্রা ২৫ ডিগ্রীতে সেট করে দিয়েছে।
দোকানপাট, পেট্রোল পাম্প, সিএনজি স্টেশন ও শপিংমলে যাতে অতিরিক্ত আলোকসজ্জা করা না হয় তার জন্য বিদ্যুৎ বিভাগের লোকজন তাদের সচেতন করার জন্য যাচ্ছে বলেও উপদেষ্টা জানান।
উপদেষ্টা ফাওজুল কবির বলেন, রমজানে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার জন্য অতিরিক্ত এক কার্গোসহ মোট চার কার্গো জ্বালানি আমদানি করা হচ্ছে। তিনি আশা প্রকাশ করে বলেন, জনগণ যদি সচেতন হয় এবং অপ্রয়োজনে বিদ্যুৎ ব্যবহার না করে তবে এই রমজান মাসে কোনো লোডশেডিং হবে না।
অবৈধ ও চুরির বিদ্যুৎ সংযোগের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, গ্যাসের মত বিদ্যুতের অবৈধ সংযোগের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হচ্ছে।
Rp / Rp
গবেষণার ফলাফল এমন হওয়া উচিত যা মানুষের জীবনমানের উন্নয়ন ঘটাতে সক্ষম হয় - বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মোঃ আনোয়ার হোসেন
বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল রয়েছে : বাণিজ্যমন্ত্রী
আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: মাসিক অপরাধ পর্যালোচনা ডিএমপি কমিশনার
আগামীর বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের আন্তরিকভাবে কাজ করতে হবে -- শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন
তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রথমবারের মতো স্বাস্থ্য কার্ড বিতরণ করলো ডিএসসিসি
সরকার জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসা সুবিধা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ড এর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ভূমি মন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সৌজন্য সাক্ষাৎ
ঢাকা– নারিতা – ঢাকা রুট পুনরায় চালু করা বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ অগ্রাঅধিকার