সরকার কর্তৃক জনস্বার্থে কতিপয় নিত্যপণ্যের উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে মূল্য সংযোজন কর অব্যাহতি প্রদান
বাংলাদেশের নিজস্ব আর্থিক ভিত মজবুত করার লক্ষ্যে গত ৯ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ তারিখে সরকার "মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫" এবং "The Excises and Salt (Amendment) Ordinance, 2025" জারি করেছে। একই উদ্দেশ্যে কতিপয় পণ্য ও সেবার ভ্যাট, সম্পূরক শুল্ক এবং আবগারি শুল্কের হার পুনঃনির্ধারণ করে জাতীয় রাজস্ব বোর্ড কতিপয় প্রজ্ঞাপন জারি করেছে।
পরবর্তীতে, বিভিন্ন পেশাজীবী সংগঠন, সুশীল সমাজ, অংশীজনের অনুরোধ এবং রমজান মাসে নিত্যপণ্যের বাজার সাধারণ জনগণের ক্রয় সীমার মধ্যে রাখার দাবির প্রেক্ষিতে বৃহত্তর জনস্বার্থে সরকার বিষয়টি গুরুত্ব সহকারে গ্রহণ করেছে।
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখাসহ সাধারণ জনগণের বৃহত্তর স্বার্থে সরকার, ২ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ তারিখে একটি নতুন প্রজ্ঞাপন জারির মাধ্যমে নিম্নরূপ ভ্যাট অব্যাহতি প্রদান করেছে:
সয়াবিন তেলের বিকল্প হিসেবে রেপসীড অয়েল, কোলজা সীড অয়েল, কেনোলা অয়েল এর ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে রেপসীড অয়েল, কোলজা সীড অয়েল, কেনোলা অয়েল এর উৎপাদন পর্যায়ে এবং দেশে উৎপাদিত Sunflower Seed Oil (Refined), রেপসীড অয়েল, কোলজা সীড অয়েল, কেনোলা অয়েল, সরিষার তেল ও চালের কুড়ার তেল (Rice Bran Oil) এর ব্যবসায়ী পর্যায়ের ভ্যাট অব্যাহতি প্রদান করা হয়েছে; এবং
দেশে উৎপাদিত শুকনা শিম্বাকার শাকসবজি খোলস বা খোসা ছাড়ানো অথবা দ্বিখন্ডিত হউক বা না হউক (প্রচলিত ভাষায় ডাল বা ডাল জাতীয় খাদ্যশস্য); দেশে উৎপাদিত সকল প্রকার গুঁড়া মরিচ, ধনিয়া, আদা, হলুদ বা এ সকল মশলার মিশ্রণ; দেশে উৎপাদিত আটা, ময়দা ও সুজি; দেশে উৎপাদিত বিস্কুট; দেশে উৎপাদিত সকল ধরনের লবন এবং কৃষিকার্যে ব্যবহার্য হারবিসাইডস এর ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট অব্যাহতি প্রদান করা হয়েছে।
প্রসংগত উল্লেখ্য যে, দেশের আপামর জনগণের বৃহত্তর স্বার্থে গত কয়েক মাসে জাতীয় রাজস্ব বোর্ড ভোজ্য তেল, চিনি, আলু, ডিম, পেয়াজ, চাল, খেজুর এবং কীটনাশকের ওপর আমদানি শুল্ক, রেগুলেটরি ডিউটি, ভ্যাট, অগ্রিম আয়কর এবং আগাম করের ক্ষেত্রে ব্যাপক হারে করছাড় প্রদান করেছে। বাংলাদেশের সকল পর্যায়ের শিক্ষার্থীদের পুস্তকের সহজলভ্যতা, আধুনিক ও তথ্য প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা এবং শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নের লক্ষ্যে ই-বুক সেবায় স্থানীয় সরবরাহ ও আমদানি পর্যায়ে ভ্যাট অব্যাহতি প্রদান করা হয়েছে। যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় দ্রুতগামী, নিরাপদ ও পরিবেশবান্ধব মেট্রোরেল সেবার উপর ভ্যাট অব্যাহতি প্রদান করা হয়েছে। এছাড়া, হজ্ব যাত্রীগণের খরচ কমানোর লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড হজ্ব টিকিটের ওপর আরোপযোগ্য আবাগারি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে।
Rp / Rp
ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে -- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি অবস্থায় প্রবাসীদের কল্যাণ নিশ্চিতকল্পে ঈদের ছুটিতেও চালু থাকছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ
উত্তর সিটির কেন্দ্রীয় ঈদ জামাতে স্বাচ্ছন্দ্যে ঈদের নামাজ আদায়ের সব ধরনের ব্যবস্থা রাখা হচ্ছে — ডিএনসিসি প্রশাসক মো: শফিকুল ইসলাম খান
ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা — গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন
ইরান-ইসরাইল যুদ্ধে সৌদি আরবে ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত প্রবাসী বাংলাদেশী কর্মীর মৃত্যুতে প্রবাসী কল্যাণ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সিনিয়র সচিবের শোক প্রকাশ
১০ বছর বয়সী মাদ্রাসা-পড়ুয়া শিশু ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা মানুষের জন্য ফাউন্ডেশনের
নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ -- ড. খলিলুর রহমান
জনস্বাস্থ্য উন্নয়নে সহায়ক অধ্যাদেশগুলোকে দ্রুত আইনে রূপান্তরের আহ্বান
দ্রুত শুরু হবে ঢাকা-সিলেট ও সিলেট-চট্টগ্রাম ৬ লেনের কাজ -- সিলেটে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী
আবদুল্লাহপুর এ্যাডগ্রেড বিআরটি প্রকল্পের অংশের জরুরি সংস্কার কাজ পর্যবেক্ষণ করলেন -- সেতু সচিব; দ্রুত কাজ শেষের তাগিদ
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিমানবন্দর পরিদর্শন
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ