ঢাকা বুধবার, ১৭ জুন, ২০২৬

শারীরিক গঠন ও মানসিক বিকাশে খেলাধুলার কোন বিকল্প নাই -- উপদেষ্টা শারমিন এস মুরশিদ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭-৩-২০২৫ দুপুর ২:৫৩

সমাজকল্যাণ এবং মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ  বলেছেন, শারীরিক গঠন এবং মানসিক বিকাশে খেলাধুলার কোন বিকল্প নাই। তিনি প্রতিবন্ধী শিশুদের ফুটবল টুর্নামেন্টের ক্রীড়া অনুষ্ঠানে বলেন, প্রতিবন্ধী বুঝি না, আমরা বুঝি প্রতিবন্ধীরা আমাদের কাছে সকলে শিশু। আমরা শুধু বুঝি যে কোনো পরিবেশে, যে কোনো অন্তরায় অতিক্রম করে আমাদের বাচ্চাদের একটি সুন্দর জীবন দিতে আমারা বদ্ধপরিকর। 

তিনি আজ জাতীয় সংসদের পশ্চিম পাশে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন আয়োজিত আন্তর্জাতিক নারী দিবস' ২০২৫ উপলক্ষ্যে শহীদ ফারহান ফাইয়াজ খেলার মাঠে প্রতিবন্ধী মহিলা ক্রীড়া বিদদের প্রীতি ফুটবল টুর্নামেন্ট এবং জাতীয় ক্রীড়াবিদদের জন্য প্রস্তুতকৃত শহীদ ফারহান ফাইয়াজ খেলার মাঠের শুভ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

অনুষ্ঠানে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ মহিউদ্দিন এর সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন এর ব্যবস্থাপনা পরিচালক  (অতিরিক্ত সচিব) বিজয় কৃষ্ণ দেবনাথ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জুলাই আন্দোলনে শহীদ ফারহান ফাইয়াজের বাবা শহিদুল্লাহ ইসলাম ভূঁইয়া বক্তৃতা করেন। 

উপদেষ্টা বলেন ,সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে শিশুদের প্রতি আমাদের নিবেদন, আমাদের ভাবনা, আমাদের চিন্তা গভীরভাবে উপলব্ধি করছি এবং তাদের যেখানে যেখানে সম্ভব সেখানে তাদেরকে এগিয়ে দেব এবং তাদের স্বশক্তি দিয়ে তারাও দাঁড়াবে এ আশাবাদ ব্যক্ত করেন।

উপদেষ্টা প্রতিবন্ধী মহিলা ক্রীড়াবিদদের ফুটবল খেলা উপভোগ করেন। পরে তিনি প্রতিটি খেলোয়াড়দের মধ্যে মেডেল প্রদান করেন এবং চ্যাম্পিয়ন লাল দলকে ট্রফি ও রানার্সআপ সবুজ দলকেও ট্রফি প্রদান করেন।

Rp / Rp

গবেষণার ফলাফল এমন হওয়া উচিত যা মানুষের জীবনমানের উন্নয়ন ঘটাতে সক্ষম হয় - বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মোঃ আনোয়ার হোসেন 

বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল রয়েছে : বাণিজ্যমন্ত্রী

আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: মাসিক অপরাধ পর্যালোচনা ডিএমপি কমিশনার

আগামীর বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের আন্তরিকভাবে কাজ করতে হবে -- শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রথমবারের মতো স্বাস্থ্য কার্ড বিতরণ করলো ডিএসসিসি

সরকার জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসা সুবিধা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ড এর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ 

ভূমি  মন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর সঙ্গে  বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা– নারিতা – ঢাকা রুট পুনরায় চালু করা বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ অগ্রাঅধিকার

ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৪র্থ  সভা অনুষ্ঠিত, দলীয় প্রভাবমুক্ত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের নির্দেশ অর্থমন্ত্রীর