ঢাকা বুধবার, ১৭ জুন, ২০২৬

আরচ্যারীর মতো যেসব খেলা আন্তর্জাতিক পরিমন্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে তাদেরকে বিশেষভাবে পৃষ্ঠপোষকতার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ। - যুব ও ক্রীড়া উপদেষ্টা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮-৩-২০২৫ বিকাল ৭:৮

অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, " আরচ্যারীর মতো যেসব খেলা আন্তর্জাতিক পরিমন্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে তাদেরকে বিশেষভাবে পৃষ্ঠপোষকতার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে"।

 

আজ(শনিবার) গাজীপুরের টঙ্গীস্থ আরচ্যারী ট্রেনিং সেন্টারে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উদ্‌যাপন উপলক্ষ্যে আয়োজিত "কিউট আন্তর্জাতিক নারী দিবস আরচ্যারী টুর্নামেন্ট-২০২৫" এর সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে উপদেষ্টা এ কথা বলেন। 

 

উপদেষ্টা আরো বলেন, 

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রায় ৫০ টি ফেডারেশন রয়েছে। অল্প কয়েকটি ফেডারেশন আন্তর্জাতিক সম্মান বয়ে এনেছে তাদের মধ্যে আরচ্যারী অন্যতম এবং এই খেলায় বিশেষ ভূমিকা রাখছে নারী আর্চারগণ।

 

এছাড়াও বাংলাদেশে শুধু খেলাধুলায় নয়, নারীরা বাংলাদেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ আর,এম,জি(গার্মেন্টস) সেক্টরেও প্রধান ভূমিকা রাখছেন উল্লেখ করেন উপদেষ্টা আসিফ মাহমুদ।

 

আন্তর্জাতিক নারী দিবসকে কেন্দ্র করে আয়োজিত এই অনুষ্ঠানে ক্রীড়া উপদেষ্টা জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ নারী, আহত নারী এবং যেসব নারী প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই অভ্যুত্থানে অংশগ্রহণ এবং আত্নত্যাগ করেছেন তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। একটি দেশের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়নে নারীদের অংশগ্রহণ অপরিহার্য বলে জানান উপদেষ্টা। পরে টুর্নামেন্টের প্রতিযোগিদের মাঝে পুরষ্কার বিতরণ করেন তিনি।

 

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো: রেজাউল মাকছুদ জাহেদী। অনুষ্ঠানে জাতীয় ক্রীড়া পরিষদের সচিব, জাতীয় আরচ্যারী ফেডারেশনের সদস্যবৃন্দ ও টুর্নামেন্টের প্রতিযোগিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Rp / Rp

গবেষণার ফলাফল এমন হওয়া উচিত যা মানুষের জীবনমানের উন্নয়ন ঘটাতে সক্ষম হয় - বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মোঃ আনোয়ার হোসেন 

বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল রয়েছে : বাণিজ্যমন্ত্রী

আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: মাসিক অপরাধ পর্যালোচনা ডিএমপি কমিশনার

আগামীর বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের আন্তরিকভাবে কাজ করতে হবে -- শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রথমবারের মতো স্বাস্থ্য কার্ড বিতরণ করলো ডিএসসিসি

সরকার জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসা সুবিধা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ড এর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ 

ভূমি  মন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর সঙ্গে  বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা– নারিতা – ঢাকা রুট পুনরায় চালু করা বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ অগ্রাঅধিকার

ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৪র্থ  সভা অনুষ্ঠিত, দলীয় প্রভাবমুক্ত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের নির্দেশ অর্থমন্ত্রীর