ঢাকা বুধবার, ১৭ জুন, ২০২৬

কোরআনের শিক্ষা বাস্তবায়নের মাধ্যমে নারীর প্রতি সহিংসতা রোধ করা সম্ভব ---ধর্ম উপদেষ্টা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮-৩-২০২৫ রাত ১০:৫৪

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, কোরআনের শিক্ষা বাস্তবায়নের মাধ্যমে নারীর প্রতি সহিংসতা রোধ করা সম্ভব।

 

আজ (শনিবার) বিকেলে রাজধানীর অফিসার্স ক্লাব মিলনায়তনে বৃহত্তর ময়মনসিংহ যুব সমিতি ঢাকা আয়োজিত হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৪ -২৫ এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

 

ধর্ম উপদেষ্টা বলেন, এক শ্রেণির লোক নারীর প্রতি সহিংস আচরণ করছে। এরা হয়তো জানে না পবিত্র কোরআন নাজিল হয়েছে একজন নারীর আর্তনাদের কারণেই। তিনি নারীর প্রতি সকল ধরনের সহিংস আচরণ পরিহার করার অনুরোধ জানান।

 

কোরআনের আদর্শ সমাজের সর্বত্র ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে ড. খালিদ বলেন, পুরুষ ও নারী একই স্থান হতে উৎসারিত। পবিত্র কোরআনে নারীকে বিশেষ সম্মান দেওয়া হয়েছে। হাদিস শরীফে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশতের কথা বর্ণিত হয়েছে। 

 

তরুণদের উদ্দেশে উপদেষ্টা বলেন, কোরআনের অনুশীলন, অনুধাবন ও আহকামের প্রতি মনোযোগী হলে বৈষম্যহীন রাষ্ট্র গঠন করা সম্ভব। তিনি বৈষম্যহীন রাষ্ট্রে আগামীর দিনগুলো সুন্দর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

 

বৃহত্তর ময়মনসিংহ যুব সমিতির সভাপতি ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী'র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন হাইকোর্ট বিভাগের বিচারপতি মো: জাহাঙ্গীর হোসেন, বৃহত্তর ময়মনসিংহ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম ও জামালপুর জেলা সমিতি ঢাকা'র সভাপতি এম রশিদুজ্জামান মিল্লাত। বৃহত্তর ময়মনসিংহ যুব সমিতির মহাসচিব মোহাম্মদ শাফিল মাহমুদ শামীম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

 

পরে উপদেষ্টা হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালেতে বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন। 

 

'আল-কোরআনের আলোক যাত্রা' শীর্ষক

বয়সভিত্তিক এই হিফজুল কোরআন প্রতিযোগিতা চারটি গ্রুপে অনুষ্ঠিত হয়। এতে দেশের বিশিষ্ট ওলামায়ে কেরামরা বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন। 

 

এ প্রতিযোগিতায় নেত্রকোনা জেলার আব্দুল্লাহ সাঈদ মুনতাহা প্রথম স্থান অধিকার করে।

দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে নেত্রকোনার দিদারুল ইসলাম ও টাঙ্গাইলের আব্দুল্লাহ মোহাম্মদ ওয়াইসি।

Rp / Rp

গবেষণার ফলাফল এমন হওয়া উচিত যা মানুষের জীবনমানের উন্নয়ন ঘটাতে সক্ষম হয় - বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মোঃ আনোয়ার হোসেন 

বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল রয়েছে : বাণিজ্যমন্ত্রী

আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: মাসিক অপরাধ পর্যালোচনা ডিএমপি কমিশনার

আগামীর বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের আন্তরিকভাবে কাজ করতে হবে -- শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রথমবারের মতো স্বাস্থ্য কার্ড বিতরণ করলো ডিএসসিসি

সরকার জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসা সুবিধা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ড এর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ 

ভূমি  মন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর সঙ্গে  বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা– নারিতা – ঢাকা রুট পুনরায় চালু করা বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ অগ্রাঅধিকার

ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৪র্থ  সভা অনুষ্ঠিত, দলীয় প্রভাবমুক্ত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের নির্দেশ অর্থমন্ত্রীর