ঢাকা বুধবার, ১৭ জুন, ২০২৬

দেশীয় অস্ত্রসহ দুর্ধর্ষ ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯-৩-২০২৫ বিকাল ৬:৪৪

রাজধানীর কোতোয়ালী থানা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুর্ধর্ষ ডাকাত দলের পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ।

 

গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ সাকিব (১৯), ২। মোঃ ফারহান খান (১৮), ৩। সালমান আহম্মেদ (১৮), ৪। মোঃ জিহান আহম্মেদ (১৮) ও অপর একজন অপ্রাপ্ত বয়স্ক। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে দুটি ধারালো চাপাতি, একটি ধারালো টিপ চাকু, চারটি স্টিলের এসএস পাইপের সাথে সাইকেলের ব্রেকের স্টিলের ডিক্স ও সাইকেলের চেইনের ডিক্স ঝালাই করে দেশীয় তৈরি বিশেষ ধরণের অস্ত্র ও একটি সেলাই রেঞ্জ উদ্ধার করা হয়।

 

শনিবার (৮ মার্চ ২০২৫ খ্রি.) রাত ১১:১০ ঘটিকায় কোতয়ালী থানাধীন বাবুবাজার ব্রীজের নিচে ও বংশাল থানা এলাকায়ক ধারাবাহিক অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

 

কোতয়ালী থানা সূত্রে জানা যায়, শনিবার রাতে কোতোয়ালী থানাধীন বাবুবাজার ব্রীজের নিচে হোটেল টিপু সুলতান পয়েন্টে কতিপয় দুষ্কৃতকারী ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে থানা পুলিশের একটি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাদের মধ্য থেকে সাকিব ও ফারহানকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়। বাকী ১০/১৫ জন ডাকাত পালিয়ে যায়। গ্রেফতারকৃত সাকিব ও ফারহানের দেয়া তথ্যের ভিত্তিতে ওই দিন রাতেই বংশাল থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সালমান আহম্মেদ, মোঃ জিহান আহম্মেদ ও অপর একজন অপ্রাপ্ত বয়স্ক কিশোরকে গ্রেফতার করা হয়। 

 

থানা সূত্র আরও জানায়, গ্রেফতারকৃতরা পেশাদার দুর্ধর্ষ ডাকাত দলের সক্রিয় সদস্য। ডাকাতি করার উদ্দেশে তারা দেশীয় অস্ত্রসহ উক্ত এলাকায় একত্রিত হয়েছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। পলাতক অন্যান্য ডাকাতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Rp / Rp

গবেষণার ফলাফল এমন হওয়া উচিত যা মানুষের জীবনমানের উন্নয়ন ঘটাতে সক্ষম হয় - বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মোঃ আনোয়ার হোসেন 

বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল রয়েছে : বাণিজ্যমন্ত্রী

আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: মাসিক অপরাধ পর্যালোচনা ডিএমপি কমিশনার

আগামীর বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের আন্তরিকভাবে কাজ করতে হবে -- শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রথমবারের মতো স্বাস্থ্য কার্ড বিতরণ করলো ডিএসসিসি

সরকার জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসা সুবিধা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ড এর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ 

ভূমি  মন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর সঙ্গে  বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা– নারিতা – ঢাকা রুট পুনরায় চালু করা বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ অগ্রাঅধিকার

ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৪র্থ  সভা অনুষ্ঠিত, দলীয় প্রভাবমুক্ত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের নির্দেশ অর্থমন্ত্রীর