জুড়ীতে সাবেক উপজেলা চেয়ারম্যানের ইটভাটা গুড়িয়ে দিয়েছে প্রশাসন
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের ভূয়াই এলাকায় অবস্থিত সাবেক উপজেলা চেয়ারম্যান গুলশান আরা চৌধুরী মিলি'র মালিকানাধীন অবৈধ ইটভাটাটি বোল্ডডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত।
জুড়ী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট বাবলু সুত্রধরের নেতৃত্বে এবং পরিবেশ অধিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় রবিবার (৯ মার্চ) বিকেলে এ ইটভাটায় ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে। অভিযানে জুড়ী থানা পুলিশের একটি দল সহায়তা করে।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, মহামান্য হাইকোর্টের নির্দেশে অনুমোদনবিহীন অবৈধ ইট ভাটা অপসারণের নির্দেশনা মতে জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের ভূয়াই এলাকায় অবস্থিত সাবেক উপজেলা চেয়ারম্যান গুলশান আরা চৌধুরী মিলি'র মালিকানাধীন অবৈধ ইটভাটাটি বোল্ডডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে।
জুড়ী উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট বাবলু সূত্রধর জানান, মহামান্য হাইকোর্টের একটি রিট পিটিশন নং ১৩৭০৫/২০২২ এর পরিপেক্ষিতে এই ইটভাটাকে অবৈধ ঘোষণা করে গুড়িয়ে দেওয়া হয়।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে মাছের ঘের দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
নৌবাহিনীর সাবেক কর্মকর্তার বিরুদ্ধে সৎ বোন ও মাকে ঘরছাড়া করার অভিযোগ
শহীদ জিয়ার সৈনিকদের প্রধান কাজ এখন সমাজ থেকে মাদক নির্মূল করা এমপি ফজলে হুদা
বাগেরহাটে কবি সুফিয়া কামালের ১১৫তম জন্মবার্ষিকী পালিত
বাগেরহাটে মহিষপুরা-খুলনা বাস মালিক সমিতির নেতাদের বিরুদ্ধে অভিযোগের পাহাড়
কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডে টাঙ্গাইল জেলা কমিটি গঠন
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) ফেনী জেলা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে
মহাদেবপুরে জাহাঙ্গীর পুর সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে পড়ে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু
টাঙ্গাইলে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বাগেরহাটে বিআরডিবির দোকান দখল ও ভাড়াটিয়াকে উচ্ছেদের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
একশত বিশ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করল হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ি