ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

রমজানে পন্য মূল্য স্থিতিশীল থেকে নিম্নমুখী আছে -- বাণিজ্য উপদেষ্টা


মাসুম বিল্লাহ , বিশেষ প্রতিনিধি photo মাসুম বিল্লাহ , বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ১২-৩-২০২৫ রাত ১০:১৩

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, রমজানে পণ্য মূল্য স্থিতিশীল থেকে নিন্মমূখী আছে। নিত্যপণ্যের বাজার সামনে আরো নামবে।

আজ বুধবার সন্ধ্যায় হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরীর উদ্যোগে জামিয়া মাদানিয়া বারিধারা মিলনায়তনে ইফতার পরবর্তী এক ইমাম ও খতিবদের সমাবেশে তিনি একথা বলেন। 

বাণিজ্য উপদেষ্টা বলেন, ৫ আগস্টে যে ছাত্র জনতার বিপ্লব হলো তার পিছনে একটি বড় কারণ হলো সম্পদের বৈষম্য। বৈষম্য দূর করতে হবে আমাদের কর্ম ও নীতি নির্ধারনের মাধ্যমে। সম্পদের বৈষম্য দূর করতে ইসলামি মডেলের কর্জে হাসানা ও যাকাতের ভূমিকা গুরুত্বপূর্ণ। 

যাকাত সম্পদ ডিস্ট্রিবিউশনের একটি কার্যকর ইসলামি মডেল। যাকাত ব্যক্তির দায় এটা কোন চ্যারিটি নয়। যাকাত প্রদাণে ইমাম ও খতিবগণ মানুষকে অনুপ্রাণিত করতে পারেন।এর মাধ্যমে সম্পদের সুষম বন্টন নিশ্চিত হবে, দারিদ্র্য কমে আসবে। এসময় যাকাত মজুতদারি নিরুৎসাহিত করে বলেও উল্লেখ করেন শেখ বশিরউদ্দীন। 

টিসিবি বছরে ১২ হাজার কোটি টাকার কার্যক্রম পরিচালনা করে।এতে সরকারের ভর্তূকি সাড়ে চার হাজার কোটি টাকা।

আমাদের অর্থনীতি, সমাজনীতি ,রাজনীতি সকল ক্ষেত্রে মারাত্মক দূর্ণীতি হয়েছে বিগত সময়ে।প্রান্তিক জনগোষ্ঠীর জন্য টিসিবির কার্যক্রমে চুড়ান্ত দূর্নীতি হয়েছে বলে উল্লেখ করেন তিনি। 

টিসিবির কার্যক্রমে ধর্মীয় নেতাদের সম্পৃক্ততা কামনা করে তিনি বলেন, শুধু ইসলামের নয় সকল ধর্মের নেতাদের প্রতি আহবান আপনারা টিসিবির ১ কোটি প্রান্তিক পরিবারকে সঠিকভাবে বাছাই করতে সহযোগিতা করেন। আপনাদের মাধ্যমে সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই। 

কোরবানির চামড়া সংরক্ষণ ও নায্যমূল্য নিশ্চিতকরনে সরকার পদক্ষেপ নিচ্ছে উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা বলেন, এবার সরকার মাদ্রাসা ও এতিম খানায় কোরবানির চামড়া সংরক্ষণের জন্য লবন পৌঁছে দিবে। আপনাদের দায়িত্ব হবে চামড়া কোরবানির দিনেই বিক্রি না করে পরিস্কার করে লবন দিয়ে সংরক্ষণ করবেন। ৭ দিন পরে বিক্রি করলে উপযুক্ত দাম পাবেন। 

চামড়াকে জাতীয় সম্পদ উল্লেখ করে তিনি বলেন, এটা আমাদের মাদ্রাসা ও এতিমখানার আয়ের একটি বড় উৎস। চামড়া শিল্পের বিকাশে শিল্প মন্ত্রণালয় ও বাণিজ্য যথাযথ উদ্যোগ নিচ্ছে। 

কোরবানির পরপরই ঢাকার বাইরের জেলা থেকে চামড়া ঢাকায় ঢুকলে সরবরাহ বেড়ে যায় দামও কমে যায়। এবার যাতে এটা না হয় সেটা নিশ্চিত করা হবে বলেও যোগ করেন তিনি। 

হেফাজতে ইসলাম ঢাকা মহানগর এর সভাপতি মুহাম্মদ জুনায়েদ আল হাবিব,হেফাজতে ইসলাম ঢাকা মহানগর এর সাধারণ সম্পাদক মুহাম্মদ মামুনুল হক,হেফাজত ইসলামির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও বিভিন্ন মসজিদের খতিব ও ইমামগণ এসময় উপস্থিত ছিলেন। 

Rp / Rp

জুলাই শহীদদের গেজেট ও কবর সংরক্ষণে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী ইশরাক

বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে আগ্রহী রাশিয়া : কম দামে দিতে চায় ইউরিয়া সার

দেশের চিকিৎসা ব্যবস্থাকে  এগিয়ে নিতে আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক দক্ষতা অর্জন করতে হবে -- মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী

জনবিচ্ছিন্ন হয়ে রাজনীতি করা যায় না - তথ্যমন্ত্রী

স্বচ্ছ ও কার্যকর কার্বন মার্কেট গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি

বন্দর অবকাঠামো উন্নয়নে কাতার সরকারকে বিনিয়োগের আহ্বান নৌপরিবহন মন্ত্রীর

কর্মসংস্থান ও সুশাসনকে অগ্রাধিকার দিয়ে সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ

১০ বছরের তথ্য বিশ্লেষণ করে আগাম সংকট শনাক্ত করবে প্রযুক্তি: বাণিজ্যমন্ত্রী

সরকার ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল

এ দেশে গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, বাধাগ্রস্ত হয়েছে, ততবারই এ দেশের মানুষ বিএনপি'র ওপর আস্থা রেখেছে -- মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী