রাজধানীর মাতুয়াইলে ১৬৬৮ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার
রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকা হতে ১৬৬৮ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-গুলশান বিভাগ। গ্রেফতারকৃতের নাম - মোঃ শফিকুল ইসলাম (৩৫)।
আজ বুধবার (১২ মার্চ ২০২৫ খ্রি.) বিকেল ০৪:৪৫ ঘটিকায় যাত্রাবাড়ীর মাতুয়াইল কোয়ালিটি টিম্বার অ্যান্ড স-মিল এর সামনে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ইয়াবাসহ শফিকুলকে গ্রেফতার করা হয়।
ডিবি-গুলশান বিভাগ সূত্রে জানা যায়, রাজধানীতে মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে ডিবি-গুলশান বিভাগ বুধবার গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে একজন মাদক কারবারি ইয়াবা বিক্রয়ের জন্য যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে উক্তস্থানে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের একটি চৌকস টিম। অভিযানকালে মাদক কারবারি শফিকুলকে গ্রেফতার করা হয় এবং তার হেফাজত হতে এক হাজার ৬৬৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে জানা যায়, গ্রেফতারকৃত শফিকুল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। সে উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশে নিজ হেফাজতে রেখেছিলো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
Rp / Rp
বাগেরহাটে মাছের ঘের দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
নৌবাহিনীর সাবেক কর্মকর্তার বিরুদ্ধে সৎ বোন ও মাকে ঘরছাড়া করার অভিযোগ
শহীদ জিয়ার সৈনিকদের প্রধান কাজ এখন সমাজ থেকে মাদক নির্মূল করা এমপি ফজলে হুদা
বাগেরহাটে কবি সুফিয়া কামালের ১১৫তম জন্মবার্ষিকী পালিত
বাগেরহাটে মহিষপুরা-খুলনা বাস মালিক সমিতির নেতাদের বিরুদ্ধে অভিযোগের পাহাড়
কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডে টাঙ্গাইল জেলা কমিটি গঠন
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) ফেনী জেলা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে
মহাদেবপুরে জাহাঙ্গীর পুর সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে পড়ে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু
টাঙ্গাইলে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বাগেরহাটে বিআরডিবির দোকান দখল ও ভাড়াটিয়াকে উচ্ছেদের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
একশত বিশ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করল হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ি