ঢাকা সোমবার, ২২ জুন, ২০২৬

পরিবেশের ক্ষতি কমিয়ে পুষ্টিকর খাদ্য উৎপাদন নিশ্চিত করতে হবে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩-৩-২০২৫ দুপুর ৩:৮
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফরহিনা আহমদ বলেছেন, পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে পরিবেশের ক্ষতি কমিয়ে উৎপাদন ব্যবস্থা পরিচালনা করা জরুরি। তিনি টেকসই খাদ্য উৎপাদনের ওপর গুরুত্বারোপ করে বলেন, এ জন্য নদী, খাল, উপত্যকা ও বায়ুমণ্ডলসহ প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করতে হবে।
 
তিনি মঙ্গলবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত "খাদ্যব্যবস্থা ও পুষ্টির দৃষ্টিকোণ থেকে জাতীয় অভিযোজন পরিকল্পনা বাস্তবায়ন" শীর্ষক কর্মশালায় এসব কথা বলেন।  পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (গেইন) যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে।
 
ড. ফারহিনা আহমেদ গেইনের সঙ্গে মন্ত্রণালয়ের স্বাক্ষরিত সমঝোতা স্মারককে (MoU) স্বাগত জানান। তিনি আশা প্রকাশ করেন, এই সহযোগিতা খাদ্যব্যবস্থার চ্যালেঞ্জ চিহ্নিত করতে এবং জাতীয় অভিযোজন পরিকল্পনার (NAP) আওতায় কার্যকর সমাধান খুঁজে পেতে সহায়ক হবে।
 
কর্মশালার উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানম। কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড: মো: কামরুজ্জামান, খাদ্য পরিকল্পনা ও পরিদর্শন ইউনিটের মহাপরিচালক মোঃ মাহবুবুর রহমান, গেইনের কান্ট্রি ডিরেক্টর ড. রুদাবা খন্দকার এবং গেইনের উপদেষ্টা ও সাবেক অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার ভৌমিক। 
 
কর্মশালায় বিভিন্ন মন্ত্রণালয়, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী সংস্থা, নাগরিক সমাজ, এনজিও, বিজ্ঞানী ও গবেষকরা অংশ নেন। তরুণ ও নারী প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। খাদ্যব্যবস্থার পরিবর্তনে জাতীয় অভিযোজন পরিকল্পনার সুযোগ নিয়ে কর্মশালায় আলোচনা হয়।

Rp / Rp

বাগেরহাটে মাছের ঘের দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

নৌবাহিনীর সাবেক কর্মকর্তার বিরুদ্ধে সৎ বোন ও মাকে ঘরছাড়া করার অভিযোগ

শহীদ জিয়ার সৈনিকদের প্রধান কাজ এখন সমাজ থেকে মাদক নির্মূল করা  এমপি ফজলে হুদা

বাগেরহাটে কবি সুফিয়া কামালের ১১৫তম জন্মবার্ষিকী পালিত

বাগেরহাটে মহিষপুরা-খুলনা বাস মালিক সমিতির নেতাদের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডে টাঙ্গাইল জেলা কমিটি গঠন

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) ফেনী জেলা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে

মহাদেবপুরে জাহাঙ্গীর পুর সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়  ও দোয়া মাহফিল

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে পড়ে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাগেরহাটে বিআরডিবির দোকান দখল ও ভাড়াটিয়াকে উচ্ছেদের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

একশত বিশ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করল হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ি

ফেনীর সিভিল সার্জন ডা. রুবাইয়াতকে ওএসডি করায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া