সাজেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত স্থানীয় লুসাই ও ত্রিপুরা পরিবারের পাশে দাঁড়িয়েছে বিজিবি
সাম্প্রতিককালে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটন কেন্দ্র সাজেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে যাওয়া স্থানীয় লুসাই ও ত্রিপুরা পরিবারের পাশে দাঁড়িয়েছে বিজিবি।
অদ্য ১৩ মার্চ ২০২৫ তারিখে বিজিবি'র খাগড়াছড়ি সেক্টরের সার্বিক তত্ত্বাবধানে বিজিবির মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) ও বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) এর যৌথ উদ্যোগে পর্যটন কেন্দ্র সাজেকের রুইলুই পাড়া ত্রিপুরা কমিউনিটি সেন্টারের সামনে সাম্প্রতিককালে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত স্থানীয় ৪২টি লুসাই ও ত্রিপুরা পরিবারের মাঝে গৃহস্থালি সামগ্রী এবং আর্থিক অনুদান প্রদান করা হয়।
বিজিবির খাগড়াছড়ি সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল আব্দুল মোত্তাকিম ক্ষতিগ্রস্তদের হাতে গৃহস্থালি সামগ্রী হিসেবে থালা, বাটি, গ্লাস, কলসি, মগসহ বিভিন্ন তৈজসপত্র এবং আর্থিক সহায়তা তুলে দেন। এসময় সেক্টর কমান্ডার স্থানীয়দের উদ্দেশ্য বলেন, গত ২৪ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে সাজেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে স্থানীয় ৪২টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়। তাদের জানমালের নিরাপত্তার পাশাপাশি বিজিবি’র পক্ষ থেকে সামান্য পরিসরে সহায়তা প্রদান করা হয়েছে। আগামীতেও এই ধরনের সহায়তা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে মারিশ্যা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জাহিদুল ইসলাম জাহিদ এবং বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মুহিউদ্দিন ফারুকীসহ বিজিবির অন্যান্য পদবীর কর্মকর্তা ও সৈনিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Rp / Rp
বাগেরহাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, ১০ বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ১
বাংলাদেশে মানবাধিকার: এক অসমাপ্ত প্রতিশ্রুতি ---মোহাম্মদ সাফওয়ান মারসাদ হোসেন ব্যারিস্টার-অ্যাট-ল
দিনাজপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
হাতীবান্ধায় হাতকড়া পরা অবস্থায় পালিয়ে যাওয়া আসামি রাতভর অভিযান শেষে গ্রেফতার
বাগেরহাটে দুষ্কৃতিকারীদের গুলিতে যুবক নিহত
বরগুনায় ২৬ এ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
স্বাধীনতা দিবস উপলক্ষে বাগেরহাটে সেচ্ছাসেবক দলের পতাকা র্যালি ও পথসভা
মোড়েলগঞ্জে বিএনপির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
বাগেরহাটে কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ
মহাদেবপুরের জয়পুর ডাঙ্গাপাড়া উচ্চ বিদ্যালয়কে মহিলা কলেজ করা হবে -- এমপি ফজলে হুদা
বরগুনা ১ আসনের এমপি মহোদয়কে ফুলেল শুভেচ্ছা দিলেন সাংবাদিক মীর খাইরুল
বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনী খানজাহান আলী দরগাহ মোটেলে অনুষ্ঠিত