আন্তর্জাতিক শ্রম মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ কর্মপরিবেশ গড়ে তোলার জন্য অন্তর্বর্তীকালীন সরকার দৃঢ় অঙ্গীকারবদ্ধ
সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এর ৩৫৩ তম গভর্নিং বডির সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন এর নেতৃত্বে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করছে।
গতকাল (বৃহস্পতিবার) মাননীয় উপদেষ্টার আমন্ত্রণে জাপান ও তানজানিয়া , নাইজার, মালওয়ি এর ৪ জন মিনিস্টার এবং যুক্তরাষ্ট্র , ভারত, কানাডা, অষ্ট্রেলিয়া, মেক্সিকো, জাপান, ওমান, ফিলিপিন, নেপাল, তানজানিয়া , মোজাম্বিক, নেদারল্যান্ডসের অ্যাম্বাসেডর ও হাইকমিশনার এবং আন্তর্জাতিক পর্যায়ের শ্রমিক এবং মালিকদের সংগঠনের প্রতিনিধিবৃন্দসহ আইএলও গভর্নিং বডির মোট ২০টি দেশের অ্যাম্বসেডর / হাইকমিশনার এর সাথে মতবিনিময় করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন। মতবিনিময়কালে তিঁনি বলেন, আইএলও জাতিসংঘের একমাত্র ত্রিপক্ষীয় সংস্থা, যা সরকার, নিয়োগকর্তা বা মালিক ও শ্রমিকদের নিয়ে একসঙ্গে কাজ করে। তিঁনি বলেন, জুলাই - আগষ্টের ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গঠিত অন্তরবর্তীকালীন সরকার শ্রমিকদের জন্য আন্তর্জাতিক শ্রম মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ শোভন কর্মপরিবেশ গড়ে তোলার জন্য দৃঢ় অঙ্গীকারবদ্ধ।
এ সময় উপদেষ্টা বাংলাদেশের শ্রমিকদের অধিকার রক্ষার উপর গুরুত্বারোপ করে বাংলাদেশের শ্রম পরিস্থিতির সার্বিক উন্নতির বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশের প্রায় ৭০% নারী শ্রমিক রেডিমেট গার্মেন্টস শিল্পের সাথে জড়িত যা নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক মুক্তিতে অসামান্য অবদান রাখছে। উপদেষ্টা শ্রমিকদের জন্য শোভন কর্মপরিবেশ নিশ্চিতকরণে সকল উন্নয়ন সহযোগী দেশের পাস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
মতবিনিময় শেষে ২০ টি দেশের আমন্ত্রিত অতিথিদের সাথে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন, শ্রম ও কর্মসংস্থান সচিব, জেনেভা স্বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি এক নৈশ ভোজে অংশগ্রহণ করে।
Rp / Rp
ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রথমবারের মতো স্বাস্থ্য কার্ড বিতরণ করলো ডিএসসিসি
সরকার জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসা সুবিধা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ড এর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ভূমি মন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সৌজন্য সাক্ষাৎ
ঢাকা– নারিতা – ঢাকা রুট পুনরায় চালু করা বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ অগ্রাঅধিকার
ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৪র্থ সভা অনুষ্ঠিত, দলীয় প্রভাবমুক্ত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের নির্দেশ অর্থমন্ত্রীর
অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি -- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলী প্রক্রিয়ায় বড় সংস্কার -- প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
বাংলাদেশী জাতীয়তাবাদ ও প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান : স্থানীয় সরকার মন্ত্রী