ছিনতাইয়ের চেষ্টাকালে পাঁচ পেশাদার ছিনতাইকারীকে আটক করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ
রাজধানীর তেজগাঁও, মিরপুর ও উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় ছিনতাইয়ের চেষ্টাকালে পাঁচ পেশাদার ছিনতাইকারীকে আটক করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
আটককৃতরা হলো- ১। মোঃ সাজ্জাত হোসেন ওরফে সাগর (৪২), ২। মোঃ ওয়াসিম আকরাম (৩৫), ৩। মোঃ সুমন (৩০), ৪। মোঃ সুলতান মাহমুদ খান (৪৫) ও ৫। মোহাম্মদ শান্ত (২৯)। এসময় তাদের হেফাজত হতে নগদ এক লক্ষ দুইশত টাকা, তিন পুরিয়া হেরোইন, একটি স্ক্রু ড্রাইভার ও একটি মানিব্যাগ উদ্ধার করা হয়।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, শুক্রবার (১৪ মার্চ ২০২৫ খ্রি.) তেজগাঁও থানাধীন সাতরাস্তা ক্রসিংয়ের উত্তর সিগন্যালের যাত্রী ছাউনির সামনে নিয়মিত ট্রাফিক দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক তেজগাঁও জোনের সার্জেন্ট মোঃ সোহরাব হোসাইন। সকাল আনুমানিক ১১:৪০ ঘটিকায় একটি বাসে যাত্রী উঠার সময় কয়েকজন ছিনতাইকারী একজন যাত্রীর টাকা ছিনতাই করে পালাচ্ছিল। বিষয়টি দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট মোঃ সোহরাব হোসাইনের দৃষ্টিগোচর হলে তিনি তাৎক্ষণিক উপস্থিত জনসাধারণের সহযোগিতায় ধাওয়া করে তিন ছিনতাইকারী মোঃ সাজ্জাত হোসেন ওরফে সাগর, মোঃ ওয়াসিম আকরাম ও মোঃ সুমনকে আটক করেন ও ছিনতাইকৃত নগদ এক লক্ষ টাকা উদ্ধার করেন।
একই দিনে রাজধানীর মিরপুর সাড়ে এগারো এলাকায় সেতারা টাওয়ারের সামনে দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক মিরপুর-জোনের সার্জেন্ট মো: রবিন রানা। দায়িত্ব পালনকালে রাত আনুমানিক ৮:৪০ ঘটিকায় একজন পথচারীর চিৎকার শুনে ছিনতাইয়ের চেষ্টাকালে ছিনতাইকারী মোঃ সুলতান মাহমুদ খানকে ধাওয়া করে আটক করেন।
অন্যদিকে, একই দিনে রাজধানীর উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় রাত আনুমানিক ১২: ১০ ঘটিকায় ছিনতাইয়ের চেষ্টাকালে ছিনতাইকারী মোহাম্মদ শান্তকে জনসাধারণের সহযোগিতায় আটক করেন ট্রাফিক উত্তরা-পূর্ব জোনের সার্জেন্ট শাহাদাত হোসেন শান্ত। এ সময় তার হেফাজত হতে তিন পুরিয়া হেরোইন, একটি স্ক্রু ড্রাইভার, নগদ দুইশত টাকা ও একটি ছিনতাইকৃত মানিব্যাগ উদ্ধার করা হয়।
আটককৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ গ্রহন ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Ahad Hossain / Ahad Hossain
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৩ জন গ্রেফতার, মামলা ৪০
ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল
ছিনতাইয়ের প্রস্তুতিকালে পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সিটিটিসি
কামরাঙ্গীরচরে গৃহবধূর পরিকল্পনা ও নেতৃত্বে ডাকাতি; লুন্ঠিত স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ চারজনকে গ্রেফতার করেছে ডিএমপি
ছিনতাইয়ের প্রস্তুতিকালে পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সিটিটিস
প্রকৃত পাসপোর্টধারীর পরিবর্তে অন্য নারীকে ইতালিতে পাচারঃ ৫৬টি পাসপোর্টসহ সংঘবদ্ধ চক্রের ০৭ সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি
সায়েদাবাদ বাস টার্মিনালে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার
তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জন গ্রেফতার
টিকিটের নামে প্রতারণা: ফ্ল্যাইট এক্সপার্টের বিরুদ্ধে প্রায় ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা করেছে সিআইডি
ট্রাফিক পুলিশের তৎপরতায় বাড্ডায় ১০০ কেজি গাঁজাসহ একটি গাড়ি জব্দ
এয়ারপোর্টের অকশন ডিপার্টমেন্টের ম্যানেজার পরিচয়ে প্রতারণা: সিআইডির অভিযানে প্রতারক চক্রের মূলহোতা গ্রেফতার
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০৬ জন গ্রেফতার, মামলা ৫০
মোহাম্মদপুর থানাধীন গজনবী এলাকা হতে একটি দেশীয় পিস্তলসহ ছিনতাইকারী মোঃ টিপু (২৭)'কে কে আটক করেছে র্যাব-২
Link Copied