ঢাকা রবিবার, ১৫ মার্চ, ২০২৬

আগামীতে বিশ্ববিদ্যালয় সমূহে ন্যাশনাল টেস্টিং অথরিটি (এনটিএ)'র অধীনে একক ভর্তি পরীক্ষাঃ ইউজিসি


শাহনেওয়াজ আলী, কুষ্টিয়া photo শাহনেওয়াজ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ১৬-১-২০২৪ দুপুর ২:৫১

আগামী শিক্ষাবর্ষ  থেকে ন্যাশনাল টেস্টিং অথরিটি( এনটিএ)'র অধীনে একক ভর্তি পরীক্ষার মাধ্যমে দেশের সকল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি করা হবে।     চলতি ২০২৩-২৪ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় অংশ নেবে ৩৫ পাবলিক বিশ্ববিদ্যালয়। নতুন তিন পাবলিক বিশ্ববিদ্যালয় এবছর ভর্তি পরীক্ষায় যুক্ত হবে।

ইউজিসির তথ্য ও জনসংযোগ বিভাগের পরিচালক ড. শামসুল আরেফিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।নতুন বিশ্ববিদ্যালয়ের মধ্যে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় কৃষি গুচ্ছে, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর- সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি গুচ্ছে অন্তর্ভুক্ত হবে।পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা বিষয়ে এক আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে এ সিন্ধান্ত গ্রহণ করা হয়।

রবিবার (১৪ জানুয়ারি) ইউজিসি ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।ইউজিসি চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মুহাম্মদ আলমগীরের সভাপতিত্বে সভায় কৃষি এবং সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি গুচ্ছের ৩২ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উপস্থিত ছিলেন।সভায় ইউজিসি সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন, প্রফেসর ড. মো. আবু তাহের, প্রফেসর ড. হাসিনা খান, ইউজিসি সচিব ড. ফেরদৌস জামান অংশ গ্রহণ করেন। প্রকৌশল গুচ্ছের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করায় এ বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের এ সভায় ডাকা হয়নি।

সভায় প্রফেসর আলমগীর বলেন, ইউজিসি দেশের বিশ্ববিদ্যাগুলোর ওপর কোন সিদ্ধান্ত চাপিয়ে দিতে চায় না। বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা ও স্বকীয়তা বজায় রাখতে ইউজিসি কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করলে পাবলিক বিশ্ববিদ্যালয়ের বৈশিষ্ট্য ক্ষুণ্ন হবে না।তিনি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোক ভর্তি পরীক্ষা গ্রহণের জন্য সময় নির্ধারণ, আর্থিক স্বচ্ছতা নিরূপণে একটি কমিটি গঠনের পরামর্শ দেন। এছাড়া, ন্যাশনাল টেস্টিং অথরিটি (এনটিএ)’র অধীনে সব বিশ্ববিদ্যালয়কে নিয়ে একক ভর্তি পরীক্ষা আয়োজনে একটি ফেমওয়ার্ক তৈরিতে শীঘ্রই একটি কমিটি গঠন করা হবে বলে তিনি জানান।সভায় উপাচার্যগণ বলেন, গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজনে কোন বাধা নেই। গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়াজনে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর অভিপ্রায় রয়েছে।

এছাড়া, গুচ্ছ ভর্তি পরীক্ষায় কোন সংকট দেখা দিলে সকলে মিলে সমাধান করতে হবে বলে তারা জানান। গুচ্ছের বাইরের বিশ্ববিদ্যালয়কে গুচ্ছভুক্ত করার জন্য ইউজিসিকে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।উল্লেখ্য, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রকৌশল গুচ্ছে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে।

গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার বিষয়ে প্রফেসর ডক্টর আলমগীর দৈনিক সমাবেশ কে জানান, শিক্ষার্থী ও অভিভাবকদের কথা চিন্তা করে এখান থেকে বের হয়ে যাওয়ার কোন সুযোগ নেই।গুচ্ছ ভর্তি পরীক্ষা একটি প্রমাণিত সফল পদ্ধতি।

Masum / Masum

শিক্ষা অবকাঠামো উন্নয়নে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ

উচ্চশিক্ষার মানোন্নয়ন ও আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে ইউজিসিকে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান শিক্ষামন্ত্রী  ড. আ ন ম এহছানুল হক মিলন

শতভাগ বই পরিমার্জন হবে, শারীরীক ও মানসিক শিক্ষা বাধ্যতামূলক —শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত করতে কঠোর নির্দেশনা — শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত  অধ্যায় -- শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ প্রকাশ

পুরনো ধারা বদলে যুগোপযোগী প্রাথমিক শিক্ষা গড়ার আহ্বান  প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর

শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ে আর রাজপথে নামার প্রয়োজন হবে না - শিক্ষা মন্ত্রী

পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন মোঃ আহসান হাবীব

দেশে প্রথম বারের মত শুরু হয়েছে অনলাইন MCQ প্রতিযোগিতা

প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, শিক্ষা, স্বাস্থ্যসহ সকল ক্ষেত্রে যোগ্যতার স্বাক্ষর রাখতে হবে - ধর্ম উপদেষ্টা

লোহাগড়ায় স্কাইলার্ক ইন্টারন্যাশনাল ইংলিশ স্কুল উদ্বোধন

শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অচলাবস্থার শিগগিরই সমাধান হবে