ঢাকা রবিবার, ১৫ মার্চ, ২০২৬

টেস্ট ড্রাইভের কথা বলে দামী গাড়ি ছিনতাই; গাড়ি ও বিদেশি পিস্তলসহ একজনকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ


জালালুর রশিদ খান  photo জালালুর রশিদ খান
প্রকাশিত: ২৫-৩-২০২৫ দুপুর ১২:৫৫
রাজধানীর শাহবাগ এলাকা থেকে টেস্ট ড্রাইভের কথা বলে টয়োটা হেরিয়ার জীপ গাড়ি ছিনতাইয়ের ঘটনায় গাড়ি ও বিদেশি পিস্তলসহ একজনকে গ্রেফতার করেছে ডিএমপির শাহবাগ থানা পুলিশ। 
 
গ্রেফতারকৃতের নাম আহসান আহমেদ ওরফে মাসুম (৩৬)। গ্রেফতারের সময় তার হেফাজত থেকে ছিনতাই হওয়া জীপ গাড়ি, একটি ম্যাগজিনসহ পাঁচ রাউন্ড গুলি ভর্তি বিদেশি পিস্তল ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
 
সোমবার (২৪ মার্চ ২০২৫ খ্রি.) রাত ৩:১৫ ঘটিকায় গুলশান থানার ৪১ নাম্বার রোডের আমারি ঢাকা নামক হোটেলের সামনে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। 
 
শাহবাগ থানা সূত্রে জানা যায়, পরীবাগ গার্ডেন টাওয়ারে অবস্থিত হইল ডিলস্ (বারভিডা- ১৭৯১) নামক একটি গাড়ির শো-রুমের স্বত্বাধিকারী মাশরুর নাঈর (২৯) জাপানিজ গাড়ির একজন আমদানিকারক ও ডিস্ট্রিবিউটর। গত ৭ মার্চ ২০২৫ তারিখ বিকেল আনুমানিক ০৫.৩০ ঘটিকায় অজ্ঞাতনামা একজন ব্যক্তি ফোন করে টয়োটা হেরিয়ার জীপ গাড়ি ক্রয় করার জন্য মাশরুর নাঈরের সাথে কথা বলে। কথাবার্তার এক পর্যায়ে মাশরুর নাঈর সেই ব্যক্তিকে তার বাসার গ্যারেজে গাড়ি দেখার জন্য আসতে বলে। পরদিন রাত আনুমানিক ০৭:৩৭ ঘটিকার সময় সেই ব্যক্তি বাসার গ্যারেজে আসে এবং গ্যারেজের বাইরে আরও দুইজন অবস্থান করে। পরবর্তীতে একটি টয়োটা হেরিয়ার জীপ গাড়ি টেস্ট ড্রাইভ দেওয়ার জন্য মাশরুর নাঈরের চাচাত ভাই মোঃ পিয়াল মাহমুদকে নিয়ে সেই অজ্ঞাতনামা তিনজন ব্যক্তি গাড়িটিতে উঠে। তারা গাড়িটি চালিয়ে রাত আনুমানিক ০৮:১৫ ঘটিকার সময় শাহবাগ থানাধীন পিজি হাসপাতালের সামনে মেট্রোরেল স্টেশনে আসে। তখন গাড়িটি থামিয়ে তাদের একজন পিয়াল মাহমুদের মাথায় পিস্তল ঠেকিয়ে মেরে ফেলার হুমকি দিয়ে গাড়ি থেকে নামিয়ে দিয়ে গাড়িটি নিয়ে চলে যায়। জীপ গাড়ির আনুমানিক মূল্য ৮৫ লক্ষ টাকা। ঘটনার কিছুক্ষণ পর ছিনতাইকারীরা মাশরুর নাঈরের হোয়াটসএ্যাপে একটি বার্তা দিয়ে মামলা না করার জন্য ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি না জানানোর জন্য হুমকি দেয়। এ ঘটনায় গাড়ির মালিক মাশরুর নাঈরের অভিযোগের ভিত্তিতে শাহবাগ থানায় গত ৯ মার্চ ২০২৫ একটি মামলা রুজু করা হয়।
 
থানা সূত্রে আরও জানায়, মামলাটি তদন্তকালে তথ্য ও প্রযুক্তির সহায়তায় ছিনতাইকারীদের শনাক্ত করা হয়। এরপর সোমবার (২৪ মার্চ ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ৩:১৫ ঘটিকায় গুলশান থানার ৪১ নাম্বার রোডের আমারি ঢাকা নামক হোটেলের সামনে অভিযান পরিচালনা করে আহসান আহমেদ ওরফে মাসুমকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তার হেফাজত থেকে ছিনতাই হওয়া জীপ গাড়ি, একটি ম্যাগজিনসহ পাঁচ রাউন্ড গুলি ভর্তি পিস্তল উদ্ধার করা হয়। পিস্তলের গায়ে ইংরেজিতে Made in China ও প্রতিটি গুলির পিছনে KF 7.65 লেখা আছে। 
 
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আহসান আহমেদ ওরফে মাসুম বুয়েটের একজন সাবেক শিক্ষার্থী এবং প্রযুক্তির ব্যবহারে অত্যন্ত দক্ষ। সে একজন পেশাদার অপরাধী। এর আগে ছিনতাইসহ এরকম বহু অপরাধের সাথে সে জড়িত ছিল মর্মে স্বীকার করেছে। সে গাড়ি ছিনতাই করে নিয়ে পরবর্তীতে গাড়ির মালিকদের নিকট গাড়ি ফিরিয়ে দেওয়ার কথা বলে অর্থ দাবি করতো। গ্রেফতারকৃত মাসুমের বিরুদ্ধে বিভিন্ন থানায় গাড়ি ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে। 
 
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Rp / Rp

শেখেরটেক এলাকা হতে মোঃ আলমগীর হোসেন ওরফে শুটার আলমগীর (৪৫) 'কে ০১টি প্রাইভেটকারসহ গ্রেপ্তার করেছে র‍্যাব-২

৪৭ টি মাথার খুলি ও মানবদেহের বিপুল পরিমাণ হাড়সহ সংঘবদ্ধ মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ

৩০ কেজি গাঁজা ও ৮ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি-উত্তরা

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শককে গুলি করে আহত করার ঘটনায় অস্ত্র-গুলিসহ চারজনকে গ্রেফতার

১০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে খিলগাঁও থানা পুলিশ

রমনায় স্কুলছাত্র অপহরণ : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে দ্রুত উদ্ধার, গ্রেফতার ৪

হাজারীবাগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছাত্রী হত্যার ঘটনায় ঘাতক সিয়ামকে গ্রেফতার করেছে হাজারীবাগ থানা পুলিশ

২০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)

পল্টন থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২০ জন গ্রেফতার

ডিএমপির জানুয়ারি-২০২৬ মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা

সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠা দিয়ে একটি সুষ্ঠু ও সর্বজন গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিয়েছে পুলিশ : ডিএমপি কমিশনার

কোস্টগার্ডের অভিযানে দুই কোটি ৫০ লক্ষ টাকার ই'য়া'বা'সহ  দুই মাদক পাচারকারী আটক

আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার সিদ্ধান্ত নেওয়া হবে : ইসি আনোয়ারুল