ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

চুয়াডাঙ্গার ছয়ঘরিয়া সীমান্তে ৩ কেজি স্বর্ণসহ একজনকে আটক করেছে বিজিবি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭-৩-২০২৫ রাত ১১:১

চুয়াডাঙ্গার দর্শনা থানার ছয়ঘরিয়া নামক সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচারের প্রাক্কালে ৩.০০৬ কেজি স্বর্ণসহ আফসার আলী নামের এক যুবককে আটক করেছে বিজিবি। 

অদ্য ২৭ মার্চ ২০২৫ তারিখ বিকেলে বিজিবিরর চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) একটি বিশেষ তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, অত্র ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির দায়িত্বপূর্ণ দর্শনা থানার অন্তর্গত ছয়ঘড়িয়া সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ চোরাচালান হবে। এ প্রেক্ষিতে ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নাজমুল হাসানের দিক-নির্দেশনায় ব্যাটালিয়ন সদরের বিশেষ টহলদল দায়িত্বপূর্ণ সীমান্তের মেইন পিলার ৭৭/৬-আর হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ছয়ঘড়িয়া প্রাইমারী স্কুল সংলগ্ন পাকা রাস্তার পাশে এ্যাম্বুশ করে। আনুমানিক বিকেল ০৪.০০ ঘটিকায় বিজিবি টহলদল সন্দেহভাজন একজন ব্যক্তিকে মোটর সাইকেলযোগে বর্ণিত এলাকা দিয়ে সীমান্তের দিকে যেতে দেখলে তারগতিরোধ করতঃ তাকে আটক করে। পরবর্তীতে বিজিবি টহলদল তার দেহ তল্লাশি করে তার কোমরে পরিহিত একটি লাল কাপড়ের বেল্টের ভেতর থেকে ৩ কেজি ০৬ গ্রাম ওজনের ছোট বড় ১৬টি স্বর্ণের বার এবং ১৪টি স্বর্নের ছোট টুকরা উদ্ধার করে। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য-৩,৭৮,১৬,২০০/- (তিন কোটি আটাত্তর লক্ষ ষোল হাজার দুইশত) টাকা। 

আটককৃত ব্যক্তি চুয়াডাঙ্গার দর্শনা থানার ঝাঝাডাঙ্গা গ্রামের শহিদুল ইসলামের ছেলে আফসার আলী (২৮)। তার বিরুদ্ধে মামলা করতঃ তাকে দর্শনা থানায় হস্তান্তর পূর্বক জব্দকৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Masum / Masum

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৩ জন গ্রেফতার, মামলা ৪০

ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল

ছিনতাইয়ের প্রস্তুতিকালে পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সিটিটিসি

কামরাঙ্গীরচরে গৃহবধূর পরিকল্পনা ও নেতৃত্বে ডাকাতি; লুন্ঠিত স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ চারজনকে গ্রেফতার করেছে ডিএমপি

ছিনতাইয়ের প্রস্তুতিকালে পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সিটিটিস

প্রকৃত পাসপোর্টধারীর পরিবর্তে অন্য নারীকে ইতালিতে পাচারঃ ৫৬টি পাসপোর্টসহ সংঘবদ্ধ চক্রের ০৭ সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি

সায়েদাবাদ বাস টার্মিনালে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জন গ্রেফতার

টিকিটের নামে প্রতারণা: ফ্ল্যাইট এক্সপার্টের বিরুদ্ধে প্রায় ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা করেছে সিআইডি

ট্রাফিক পুলিশের তৎপরতায় বাড্ডায় ১০০ কেজি গাঁজাসহ একটি গাড়ি জব্দ

এয়ারপোর্টের অকশন ডিপার্টমেন্টের ম্যানেজার পরিচয়ে  প্রতারণা: সিআইডির অভিযানে প্রতারক চক্রের মূলহোতা গ্রেফতার

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০৬ জন গ্রেফতার, মামলা ৫০

মোহাম্মদপুর থানাধীন গজনবী এলাকা হতে একটি  দেশীয় পিস্তলসহ  ছিনতাইকারী মোঃ টিপু (২৭)'কে কে আটক করেছে র‌্যাব-২