ঢাকা সোমবার, ১৫ জুন, ২০২৬

কমেছে তাপমাত্রা, যেসব জায়গায় হতে পারে বৃষ্টি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭-১-২০২৪ দুপুর ১:৪৮

দেশের সর্বনিম্ন তাপমাত্রা আরো কমেছে, পরিবর্তন হয়েছে এলাকা। কুয়াশার দাপটের কারণে দিনের বেলা ঠান্ডা অনুভূত হচ্ছে বেশ ভালোই। এই অবস্থার মধ্যে তিন বিভাগে বৃষ্টি হওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (১৭ জানুয়ারি) সকালে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।

এদিকে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বান্দরবানে। যা মঙ্গলবার (১৬ জানুয়ারি) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ছিল ৯.৭ ডিগ্রি সেলসিয়াস। তবে শ্রীমঙ্গলের তাপমাত্রা আজ আরেকটু কমে নেমেছে ৯.৬ ডিগ্রিতে।রাজধানী ঢাকার তাপমাত্রাও আজ গতকালের তুলনায় কমেছে। গতকাল মঙ্গলবার তাপমাত্রা ছিল ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস, যা আজ নেমেছে ১৩.১ ডিগ্রি সেলসিয়াসে। 

এছাড়া ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমেছে ঈশ্বরদী (৯.৮), সীতাকুণ্ড (৯.৫), চুয়াডাঙ্গা (৯.৮), বরিশালের (৯.৭) তাপমাত্রা।

ঢাকায় উত্তর উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিমি. বেগে বাতাস প্রবাহিত হচ্ছে।

Admin / Admin

অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি -- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলী প্রক্রিয়ায় বড় সংস্কার -- প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ 

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

বাংলাদেশী জাতীয়তাবাদ ও প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান : স্থানীয় সরকার মন্ত্রী

জাতীয় যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা ২০২৫ বাস্তবায়নে ঢাকা বিভাগীয় পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত

নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের দায়িত্ব - সমাজকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: স্থানীয় সরকার মন্ত্রী

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে --- মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী 

'শ্রেষ্ঠ কৃষক পুরস্কার' চালুর উদ্যোগ নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী

কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

দক্ষিণাঞ্চলের যোগাযোগে নতুন দিগন্ত: ৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর চুক্তি স্বাক্ষর

প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে ব্ল্যাক বেঙ্গল ছাগল সম্প্রসারণ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে --- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী