নতুন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রকৃতিনির্ভর উন্নয়নের নেতৃত্ব দিতে হবে: উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
দেশের মেধাবী শিক্ষার্থীদের নতুন, টেকসই ও প্রকৃতিনির্ভর (ইকোসেন্ট্রিক) বাংলাদেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, আমাদের ভোগবাদী দৃষ্টিভঙ্গি ত্যাগ করতে হবে, কম দূষণ করতে হবে, পুনঃব্যবহার ও পুনর্ব্যবস্থাপনা বাড়াতে হবে এবং ন্যায্যতার ভিত্তিতে সম্পদ বণ্টন নিশ্চিত করতে হবে।
আজ শনিবার পুর্বাচলের চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত দ্য ডেইলি স্টার-এইচএসবিসি ২৪তম ও ও এ লেভেল অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান ২০২৫-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মেধাবী শিক্ষার্থীদের উদ্দেশে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আজ অসম্ভবকেও সম্ভব করা সম্ভব হয়েছে। তবে এই সাফল্য শুধু ব্যক্তি উন্নয়নে নয়, দেশের টেকসই উন্নয়নে কাজে লাগাতে হবে। তিনি ব্রেন ড্রেইন বন্ধের আহ্বান জানিয়ে বলেন, বিদেশে উচ্চশিক্ষা নিতে পারেন, অভিজ্ঞতা অর্জন করতে পারেন, তবে দেশকে ফেরত দেওয়ার মানসিকতা থাকতে হবে।
উন্নয়ন ধারণা পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে তিনি বলেন, উন্নয়ন শুধু বাড়ি বা গাড়ি কেনা নয়, প্রকৃতি-ভিত্তিক সচেতন জীবন গঠনের নাম।প্লাস্টিক বোতল ব্যবহারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সহজতার জন্য প্লাস্টিক ব্যবহার হলেও পুনঃব্যবহারযোগ্য বিকল্পের দিকে যেতে হবে।
অনুষ্ঠানের প্রথম পর্বে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ইংরেজি দৈনিক ডেইলি স্টার এর সম্পাদক মাহফুজ আনাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এইচএসবিসি ও দ্য ডেইলি স্টার-এর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ হাজারো শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক অনুষ্ঠানে যোগ দেন।
এবারের আয়োজনে ২ হাজার ৩৯১ জন শিক্ষার্থী সাধারণ পুরস্কারে ভূষিত হন। এর মধ্যে ১৭৬ জন বিশ্বসেরা ও দেশসেরা ফলাফলের জন্য সম্মাননা পান এবং ৬ জন সর্বোচ্চ কৃতিত্বের স্বীকৃতি লাভ করেন।
শুরুতেই অংশগ্রহণকারী স্কুলগুলোর প্রিন্সিপালদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।
Masum / Masum
ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রথমবারের মতো স্বাস্থ্য কার্ড বিতরণ করলো ডিএসসিসি
সরকার জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসা সুবিধা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ড এর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ভূমি মন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সৌজন্য সাক্ষাৎ
ঢাকা– নারিতা – ঢাকা রুট পুনরায় চালু করা বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ অগ্রাঅধিকার
ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৪র্থ সভা অনুষ্ঠিত, দলীয় প্রভাবমুক্ত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের নির্দেশ অর্থমন্ত্রীর
অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি -- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলী প্রক্রিয়ায় বড় সংস্কার -- প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
বাংলাদেশী জাতীয়তাবাদ ও প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান : স্থানীয় সরকার মন্ত্রী