কুষ্টিয়া -ফরিদপুর মহাসড়কে ৩০০০ পিস ইয়াবাসহ আটক ০১
কুষ্টিয়া-ফরিদপুরগামী একটি বাসে তল্লাশি চালিয়ে ৩০০০ পিস ইয়াবাসহ এক মাদককারবারীকে আটক করেছে পুলিশ। ঝিনাইদহ জেলা পুলিশ সূত্রে এমন খবর পাওয়া গেছে।সূত্রে জানা যায়,ঝিনাইদাহ জেলা পুলিশ সুপার, জনাব মোহাম্মদ মনজুর মোরশেদ বিপিএম ও অতিরিক্ত পুলিশ সুপার, জনাব মোঃ ইমরান জাকারিয়া এর দিকনির্দেশনায় প্রতিনিয়ত জেলায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান অব্যাহত আছে। তারই ধারাবাহিকতায় অদ্য ২৯/০৪/২০২৫ তারিখ জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হাশেম ও এসআই মারুফ হোসেনের নেতৃত্বে একটি চৌকস টিম ঝিনাইদহ সদর থানাধীন লক্ষীপুর বন্ড ব্রিক্স ইট ভাটার সামনে চেক পোস্ট করা কালে দুপুর ১২.০০ ঘটিকায় কুষ্টিয়া থেকে ফরিদপুরগামী মুক্তা পরিবহন নামক একটি পরিবহন তল্লাশি করে। তল্লাশি কালে মো: আব্দুর রাহিম(১৯),পিতা- মো: আশরাফ, সাং- পৌচ কৃষ্ণপুর, ইউপি- সাপমারা, থানা-গোবিন্দগঞ্জ, জেলা-গাইবান্ধা, (বর্তমানে চট্টগ্রাম অবস্থান করে) এর কাছে থাকা ব্যাগের ভিতর থেকে ৩০০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে।
অতিরিক্ত পুলিশ সুপার, মোঃ ইমরান জাকারিয়া জানান, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
Masum / Masum
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৩ জন গ্রেফতার, মামলা ৪০
ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল
ছিনতাইয়ের প্রস্তুতিকালে পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সিটিটিসি
কামরাঙ্গীরচরে গৃহবধূর পরিকল্পনা ও নেতৃত্বে ডাকাতি; লুন্ঠিত স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ চারজনকে গ্রেফতার করেছে ডিএমপি
ছিনতাইয়ের প্রস্তুতিকালে পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সিটিটিস
প্রকৃত পাসপোর্টধারীর পরিবর্তে অন্য নারীকে ইতালিতে পাচারঃ ৫৬টি পাসপোর্টসহ সংঘবদ্ধ চক্রের ০৭ সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি
সায়েদাবাদ বাস টার্মিনালে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার
তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জন গ্রেফতার
টিকিটের নামে প্রতারণা: ফ্ল্যাইট এক্সপার্টের বিরুদ্ধে প্রায় ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা করেছে সিআইডি
ট্রাফিক পুলিশের তৎপরতায় বাড্ডায় ১০০ কেজি গাঁজাসহ একটি গাড়ি জব্দ
এয়ারপোর্টের অকশন ডিপার্টমেন্টের ম্যানেজার পরিচয়ে প্রতারণা: সিআইডির অভিযানে প্রতারক চক্রের মূলহোতা গ্রেফতার
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০৬ জন গ্রেফতার, মামলা ৫০