শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
বাংলাদেশের শ্রম অধিকার: চ্যালেঞ্জ, সংস্কার ও সম্ভাবনা বিষয়ে এক গোলটেবিল বৈঠকে শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন বলেন, বিভিন্ন প্রশিক্ষণ, গবেষণা, সেমিনার এবং ওয়ার্কশপ আয়োজনের মাধ্যমে শ্রম অধিকার, শ্রম নীতিমালা, শ্রমিক-মালিক সম্পর্ক, শ্রম অসন্তোষ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাথে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি Memorandum of Understanding (MoU) স্বাক্ষর হয়। সরকার পর্যায়ে কোনো বিশ্ববিদ্যালয়ের সাথে এঅ্যাকাডেমিক ডিসকাশন এবং সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয় এবারই প্রথম।
আজ দুপুরে ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে
একটি গোল টেবিল বৈঠকে এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানের উপদেষ্টা একথা বলেন।
গোলটেবিল বৈঠকে শ্রম উপদেষ্টা বলেন, কোন মালিক শ্রমিকদের পাওনা পরিশোধ না করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে প্রয়োজনে ইন্টারপোল এর মাধ্যমে রেড অ্যালার্ট জারি করা হবে। সম্পত্তি বিক্রি করে হলেও প্রত্যেক মালিককে শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধ করতে হবে।
উপদেষ্টা আরো বলেন, বড় বড় কনস্ট্রাকশন কোম্পানি তারা যদি তাদের লভ্যাংশের অর্থ বিধি মোতাবেক কেন্দ্রীয় তহবিলে জমা না দেয় তাহলে তারা কোন সরকারি ক্রয় অংশগ্রহণ করতে পারবেনা।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর আব্দুল হান্নান চৌধুরী এ সমঝোতা স্মারক স্বাক্ষর করেন
এ সময় শ্রম ও সংস্কার কমিশন প্রধান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় বিভিন্ন ফ্যাকাল্টিবৃন্দ, আইএলও প্রতিনিধিবৃন্দ, শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Masum / Masum
ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রথমবারের মতো স্বাস্থ্য কার্ড বিতরণ করলো ডিএসসিসি
সরকার জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসা সুবিধা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ড এর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ভূমি মন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সৌজন্য সাক্ষাৎ
ঢাকা– নারিতা – ঢাকা রুট পুনরায় চালু করা বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ অগ্রাঅধিকার
ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৪র্থ সভা অনুষ্ঠিত, দলীয় প্রভাবমুক্ত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের নির্দেশ অর্থমন্ত্রীর
অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি -- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলী প্রক্রিয়ায় বড় সংস্কার -- প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
বাংলাদেশী জাতীয়তাবাদ ও প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান : স্থানীয় সরকার মন্ত্রী