ক্লুলেস ছিনতাইসহ খুনের ঘটনায় জড়িত দুই সক্রিয় ছিনতাইকারীকে গ্রেফতার
রাজধানীর কাফরুল এলাকায় ক্লুলেস ছিনতাইসহ খুনের ঘটনায় জড়িত দুই সক্রিয় ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাফরুল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- ১। রেজাউল মুন্সি (৫৪) ও মোঃ মাসুদ রানা (৪১)।
আজ রবিবার (৪ মে ২০২৫খ্রি.) দুপুর আনুমানিক ০২:৫৫ ঘটিকায় দারুসসালাম থানাধীন গাবতলী এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
কাফরুল থানা সূত্রে জানা যায়, গত ২৮ এপ্রিল ২০২৫ খ্রি. ভিকটিম মোছাঃ শরীফা জব্বার (৬৪) তার স্বামীর সাথে মোহাম্মদপুর হতে অটোরিক্সাযোগে তাদের মেয়ের বাসা বনানী যাচ্ছিলেন। সকাল আনুমানিক ০৬:১০ ঘটিকায় মহাখালী বিএএফ শাহীন কলেজের প্রধান গেটের পূর্ব পাশে আনন্দ কনফেকশনারীর সামনের রাস্তায় পৌঁছালে হঠাৎ একটি প্রাইভেটকারযোগে ২/৩ জন ছিনতাইকারী শরীফা জব্বারের হাতে থাকা ভ্যানিটিব্যাগ ধরে আচমকা টান মারে। মোছাঃ শরীফা জব্বার আচমকা টানে রাস্তায় পড়ে যান এবং মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। পরে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ছিনতাইকৃত ব্যাগের মধ্যে একটি নোকিয়া বাটন মোবাইল ফোন, একটি ওয়ান প্লাস মোবাইল ফোন, কালো রঙের একটি স্যামসাং ট্যাব, বাসার চাবি ও কিছু টাকা ছিলো। এ ঘটনায় কাফরুল থানা পুলিশ বাদী হয়ে একটি মামলা করেন।
থানা সূত্রে আরও জানা যায়, মামলাটি রুজুর পর কাফরুল থানার একটি চৌকস দল গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে। পরবর্তীতে আজ রবিবার (৪ মে ২০২৫খ্রি.) দুপুর আনুমানিক ০২:৫৫ ঘটিকায় দারুসসালাম থানাধীন গাবতলী এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত একটি নোকিয়া বাটন মোবাইল ফোন, একটি স্যামসাং ট্যাব ও ছিনতাই কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-১২-২৬৭২) উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও প্রাপ্ত তথ্য সম্পর্কে থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। তারা ছিনতাইসহ খুনের ঘটনায় সাথে সরাসরি জড়িত ছিল মর্মে স্বীকার করেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। এই ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
Masum / Masum
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৩ জন গ্রেফতার, মামলা ৪০
ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল
ছিনতাইয়ের প্রস্তুতিকালে পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সিটিটিসি
কামরাঙ্গীরচরে গৃহবধূর পরিকল্পনা ও নেতৃত্বে ডাকাতি; লুন্ঠিত স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ চারজনকে গ্রেফতার করেছে ডিএমপি
ছিনতাইয়ের প্রস্তুতিকালে পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সিটিটিস
প্রকৃত পাসপোর্টধারীর পরিবর্তে অন্য নারীকে ইতালিতে পাচারঃ ৫৬টি পাসপোর্টসহ সংঘবদ্ধ চক্রের ০৭ সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি
সায়েদাবাদ বাস টার্মিনালে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার
তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জন গ্রেফতার
টিকিটের নামে প্রতারণা: ফ্ল্যাইট এক্সপার্টের বিরুদ্ধে প্রায় ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা করেছে সিআইডি
ট্রাফিক পুলিশের তৎপরতায় বাড্ডায় ১০০ কেজি গাঁজাসহ একটি গাড়ি জব্দ
এয়ারপোর্টের অকশন ডিপার্টমেন্টের ম্যানেজার পরিচয়ে প্রতারণা: সিআইডির অভিযানে প্রতারক চক্রের মূলহোতা গ্রেফতার
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০৬ জন গ্রেফতার, মামলা ৫০