দৈনিক সমাবেশ কার্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
দৈনিক সমাবেশ পত্রিকার নতুন পথচলায় নতুন কার্যালয়ে আজ (৬ ডিসেম্বর) বুধবার মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাদ আসর রাজধানীর পুরানা পল্টন্থ ২/২সি পত্রিকার কার্যালয়ে আয়োজিত ঘরোয়া মিলাদ ও দোয়া অনুষ্ঠানে সম্পাদক মো: রবিউল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত সবার জন্য শুভ কামনা করে বলেন, দৈনিক সমাবেশ আজ ছোট পরিসরে শুরু হলেও সবার সহযোগিতায় একদিন এ পত্রিকা বৃহত্তর পরিসরে নিজের অবস্থান নিশ্চিত করবে ইনশাআল্লাহ।
তিনি উপস্থিত সবার সহযোগিতা কামনা করে উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, এ পত্রিকাটিকে আপনারা সবাই নিজের প্রতিষ্ঠান মনে করে সেবা দিয়ে যাবেন। এখানে সবাই যার যার যোগ্য প্রাপ্য ও সম্মান পাবেন। অন্যান্যের মধ্যে দ্যা ফিন্যান্স টুডে এর সম্পাদ মোঃ মতিউর রহমান, দৈনিক কালের ছবির সম্পাদক জাহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ড. মমতাজ খানমসহ দৈনিক সমাবেশের নির্বাহী সম্পাদক মো: রফিকুল ইসলামসহ পত্রিকার বিভিন্ন স্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক মোহাম্মদ আলী। তিনি পত্রিকার সামনের দিনে চলার পথে মহান আল্লাহর রহমত ও সহযোগিতা কামনা করেন। একই সাথে সকলে মিলে আগামী দিনে যেন সকলে একটি পরিবারের সদস্য হিসেবে মিলে মিশে কাজ করে সাফল্য পেতে পারেন সে জন্য আল্লাহর দরবারে দোয়া করেন। আগামী দিনে বৃহত্তর পরিসরে সবাইকে নিয়ে একটি বড় অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দেন পত্রিকার সম্পাদক মোঃ রবিউল ইসলাম।
Rp / Rp
প্রতিযোগিতার মাধ্যমে নাগরিক সেবার মান বাড়াতে কাজ করছে সরকার -- ডিএসসিসি প্রশাসক
লেক পারের রাস্তার ভাঙ্গন রোধসহ বৃষ্টির পানি যেন আর জমে না থাকে সেজন্য রাজউক ও ওয়াসাসহ সমন্বিতভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন -- ডিএনসিসির প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান
রাস্তার দু'পাশে জমে থাকা বৃষ্টির পানি ও ড্রেন ব্যবস্থার সার্বিক পরিস্থিতি সরজমিনে পরিদর্শন করন -- প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান
প্রশাসক মহোদয় কর্তৃক জনস্বার্থে বিশেষ বিজ্ঞপ্তি
সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন ও উচ্ছেদ অভিযান পরিচালনা: মানিকনগরে ৮৮০ মি সড়কের উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন
পয়ঃবর্জ্য সরাসরি জলাশয়ে সংযোগ দেয়া হয়েছে, ফলে মারাত্মক স্বাস্থ্য ও পরিবেশগত ঝুঁকি, মশার বংশবৃদ্ধিসহ জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে -- প্রশাসক মো. শফিকুল ইসলাম খান
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪২২ জন গ্রেফতার, মামলা ৮৯
ডিএমপির বিশেষ অভিযানে রাজধানীতে ৬৮ জন গ্রেফতার
সায়দাবাদ বাসস্ট্যান্ডে ডিএসসিসির মোবাইল কোর্টের অভিযান; পরিত্যক্ত বাস অপসারণ ও ১০ হাজার টাকা জরিমানা
ডিএসসিসি এলাকায় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন শুরু: লক্ষ্যমাত্রা প্রায় ৬ লক্ষ শিশু
ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসির জিগাতলা ও কুতুবখালী খালে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নেতৃত্বে টাস্কফোর্সের বিশেষ অভিযান: জরিমানা ও সচেতনতামূলক কার্যক্রম
বর্জ্য অপসারণ এখন ডিএসসিসির এক নম্বর অগ্রাধিকার : প্রশাসক