ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

বুদ্ধ পূর্ণিমা উদযাপন উপলক্ষে ডিএমপির নিরাপত্তা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ৮-৫-২০২৫ দুপুর ৩:৫৫

আসন্ন শুভ বুদ্ধ পূর্ণিমা-২০২৫ উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৮ মে ২০২৫ খ্রি.) সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি।

সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে ডিএমপি কমিশনার বলেন, আসন্ন বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠান চলাকালীন বিভিন্ন বৌদ্ধ বিহারের আশপাশের রাস্তায় যান চলাচল স্বাভাবিক রাখতে ডিএমপির ট্রাফিক বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন, যেসব রুটে শোভাযাত্রা প্রদক্ষিণ করবে সেসব রুটে পর্যাপ্ত ট্রাফিক ব্যবস্থা থাকবে। বুদ্ধ পূর্ণিমার অনুষ্ঠানস্থলে পুলিশের পক্ষ থেকে সিসিটিভি, আর্চওয়ে এবং মেটাল ডিটেক্টরের ব্যবস্থা থাকবে। সমন্বয় সভায় ঢাকা মহানগরের বিভিন্ন বৌদ্ধবিহারের প্রতিনিধি,বৌদ্ধ ধর্মীয় নেতৃবৃন্দ,বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিগণ, পুলিশের বিভিন্ন বিশেষায়িত ইউনিটের প্রতিনিধিগণ, ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ডিপিডিসি, ওয়াসা, গণপূর্ত ও সরকারি বেসরকারি বিভিন্ন সেবাদানকারী সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

সমন্বয় সভার শুরুতে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস্) মোহাম্মদ শহীদুল্লাহ, পিপিএম পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা উপস্থাপন করেন। এরপর সভায় উপস্থিত বিভিন্ন সংস্থার প্রতিনিধিগণ উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন এবং তাদের মূল্যবান মতামত তুলে ধরেন।

সমন্বয় সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ সরওয়ার, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) এস, এন, মোঃ নজরুল ইসলাম, পিপিএম; অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মোঃ মাসুদ করিম; অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মোঃ শওকত আলীসহ যুগ্ম পুলিশ কমিশনারগণ ও উপ-পুলিশ কমিশনারগণসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাগণ, সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিগণ এবং ঢাকা মহানগরের বিভিন্ন বৌদ্ধ বিহারের প্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Rp / Rp

প্রতিযোগিতার মাধ্যমে নাগরিক সেবার মান বাড়াতে কাজ করছে সরকার -- ডিএসসিসি প্রশাসক

লেক পারের রাস্তার ভাঙ্গন রোধসহ বৃষ্টির পানি যেন আর জমে না থাকে সেজন্য রাজউক ও ওয়াসাসহ  সমন্বিতভাবে  কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন -- ডিএনসিসির প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান

রাস্তার দু'পাশে জমে থাকা বৃষ্টির পানি ও ড্রেন ব্যবস্থার সার্বিক পরিস্থিতি সরজমিনে পরিদর্শন করন -- প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান 

প্রশাসক মহোদয় কর্তৃক জনস্বার্থে বিশেষ বিজ্ঞপ্তি 

সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন ও উচ্ছেদ অভিযান পরিচালনা: মানিকনগরে ৮৮০ মি সড়কের উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন

পয়ঃবর্জ্য সরাসরি জলাশয়ে সংযোগ দেয়া হয়েছে, ফলে মারাত্মক স্বাস্থ্য ও পরিবেশগত ঝুঁকি, মশার বংশবৃদ্ধিসহ জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে -- প্রশাসক  মো. শফিকুল ইসলাম খান

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪২২ জন গ্রেফতার, মামলা ৮৯

ডিএমপির বিশেষ অভিযানে রাজধানীতে ৬৮ জন গ্রেফতার

সায়দাবাদ বাসস্ট্যান্ডে ডিএসসিসির মোবাইল কোর্টের অভিযান; পরিত্যক্ত বাস অপসারণ ও ১০ হাজার টাকা জরিমানা

ডিএসসিসি এলাকায় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন শুরু: লক্ষ্যমাত্রা প্রায় ৬ লক্ষ শিশু

ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসির জিগাতলা ও কুতুবখালী খালে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নেতৃত্বে  টাস্কফোর্সের বিশেষ অভিযান: জরিমানা ও সচেতনতামূলক কার্যক্রম

বর্জ্য অপসারণ এখন ডিএসসিসির এক নম্বর অগ্রাধিকার : প্রশাসক

ঢাকাকে বাঁচাতে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে দ্বিতীয় যুদ্ধ ঘোষণা ডিএসসিসি প্রশাসকের: ৫ বছরে ৩ লাখ বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা