খাদ্য উপদেষ্টার সাথে বাংলাদেশেস্থ জাইকার প্রতিনিধি দলের বৈঠক
খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদারের সাথে তাঁর অফিস কক্ষে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকার) প্রধান প্রতিনিধি ইচিগুছি তমুহিদের নেতৃত্বে প্রতিনিধিদল বৈঠক করেছেন।
বৈঠকে বাংলাদেশে জাইকার অর্থায়নে পরিচালিত Food Safety Testing Capacity Development Project নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দ্রুত প্রকল্পের পরিচালক এবং পরামর্শক নির্বাচনের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এছাড়াও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জনবল বৃদ্ধি, জাপান ও আসিয়ান দেশগুলোর মতো একক এবং সুবিন্যস্ত খাদ্য ব্যবসা লাইসেন্স ব্যবস্থা চালুর বিষয়ে আলোচনা হয়।
দশ বছর মেয়াদি ২ হাজার ৪০৯ কোটি ৭০ লাখ টাকার Food Safety Testing Capacity Development Project এর আওতায় ঢাকায়
একটি ফুড সেফটি রেফারেন্স ল্যাবরেটরি, চট্টগ্রাম ও খুলনায় দুইটি খাদ্য পরীক্ষাগার , প্রশিক্ষণ ভবন নির্মাণসহ প্রয়োজনীয় সক্ষমতা উন্নয়ন কার্যক্রম পরিচালনার মাধ্যমে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগের খাদ্য নিরাপত্তা পরীক্ষার সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে মর্মে বৈঠকে উল্লেখ করা হয়।
খাদ্য উপদেষ্টা জনগণের নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণে খাদ্য উৎপাদন, প্রক্রিয়াকরণ, মজুদ,সরবরাহ, বিপণন ও বিক্রয় সংশ্লিষ্ট সকল পর্যায়ে এক কথায় খাদ্য উৎপাদন হতে খাবার টেবিল পর্যন্ত খাদ্যকে জনগণের জন্য নিরাপদ করতে সমস্যাবলি ও চ্যলেঞ্জসমূহ চিহ্নিত করে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে সচেষ্ট হওয়ার আহবান জানান।
খাদ্য উপদেষ্টা Food Safety Testing Capacity Development Project এ অর্থায়নে জন্য জাইকাকে ধন্যবাদ জানান এবং এই প্রজেক্টের সফল বাস্তবায়নের মাধ্যমে দেশের খাদ্য ব্যবস্থাপনায় শৃঙ্খলা প্রতিষ্ঠা করা সম্ভব হবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন।
জাইকার পক্ষ থেকে মন্ত্রীপরিষদ সচিবের নেতৃত্বে 'খাদ্য নিরাপত্তা ব্যবস্থাপনা টাস্ক ফোর্স' গঠনের জন্য খাদ্য উপদেষ্টাকে ধন্যবাদ জানানো হয়।
বৈঠকে জাইকার উর্দ্ধতন কর্মকর্তারা এবং খাদ্য সচিব মোঃ মাসুদুল হাসানসহ খাদ্য মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Masum / Masum
জুলাই শহীদদের গেজেট ও কবর সংরক্ষণে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী ইশরাক
বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে আগ্রহী রাশিয়া : কম দামে দিতে চায় ইউরিয়া সার
দেশের চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নিতে আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক দক্ষতা অর্জন করতে হবে -- মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী
জনবিচ্ছিন্ন হয়ে রাজনীতি করা যায় না - তথ্যমন্ত্রী
স্বচ্ছ ও কার্যকর কার্বন মার্কেট গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি
বন্দর অবকাঠামো উন্নয়নে কাতার সরকারকে বিনিয়োগের আহ্বান নৌপরিবহন মন্ত্রীর
কর্মসংস্থান ও সুশাসনকে অগ্রাধিকার দিয়ে সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ
১০ বছরের তথ্য বিশ্লেষণ করে আগাম সংকট শনাক্ত করবে প্রযুক্তি: বাণিজ্যমন্ত্রী
সরকার ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল