ইবিতে নেকাব কাণ্ডে শিক্ষার্থীদের মানববন্ধন
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের এক ছাত্রীর সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষায় নেকাব না খোলায় সাক্ষাৎকার নেননি শিক্ষকরা। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ফুঁসে উঠেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।২১ জানুয়ারী দুুপুর ১২টায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে মানববন্ধন করেছে ইসলামী ছাত্র আন্দোলন ইবি শাখার নেতাকর্মীরা।সংগঠনের ইবি শাখার সভাপতি মোঃ আল-আমীনের নেতৃত্বে
মানবন্ধনে বিশ্ববিদ্যালয়ের শতাধিক সাধারণ শিক্ষার্থী অংশ নেন। এসময় আন্দোলনকারীরা ঘটনার তদন্তপূর্বক জড়িতদের আইননানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। মানববন্ধন শেষে চার দফা দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দেওয়া হয়। উপাচার্য না থাকায় উপ-উপচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান স্মারকলিপি গ্রহণ করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন।মানবন্ধনে ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় শুরা সদস্য মু. নাঈম উদ্দিন, ইবি শাখার সভাপতি মুহাম্মাদ আল আমিন, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন রাহাত, সাংগঠনিক সম্পাদক আল-ইমরান, প্রশিক্ষণ সম্পাদক মু. সাজ্জাদ সাব্বির, প্রকাশনা দফতর সম্পাদক নেয়ামাতুল্লাহ আল ফারিসসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।মানবন্ধনে বক্তারা বলেন, এক ছাত্রীকে নেকাব না খোলায় বিভাগীয় সেমিস্টার ফাইনালের ভাইভা থেকে বের করে দেয়া হয়েছে। যা বিশ্ববিদ্যালয়ের সম্মান ও নাগরিক অধিকার হরণ করার নামান্তর।
পর্দা মুসলিম নারীর রক্ষাকবচ ও আত্মপরিচয়ের হাতিয়ার। নারীর অধিকারের ক্ষেত্রে শিক্ষকদের এমন নগ্ন হস্তক্ষেপ ও কাণ্ডজ্ঞানহীন আচরণ ধর্মপ্রাণ মুসলমানদেরকে চরমভাবে আঘাত করেছে। একইসঙ্গে সংবিধানের ধর্মীয় স্বাধীনতার বিধানকে লঙ্ঘন করা হয়েছে। এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের ভাবমূর্তি অক্ষুন্ন রাখবেন বলে আশা করি।
প্রসঙ্গত, গত ১৩ ডিসেম্বর বিভাগটির ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের সাক্ষাৎকারে নেকাব পরে অংশ নেন এক ছাত্রী। এসময় পুরুষ শিক্ষকদের সামনে নেকাব খুলতে অস্বীকৃতি জানান এবং প্রয়োজনে নারী শিক্ষকদের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করতে অনুরোধ করেন। তবে এই অস্বীকৃতির কারণে তার ভাইভা নেওয়া হয়নি। সাক্ষাৎকারের বোর্ডে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. কাজী আখতার হোসেন, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি শিমুল রায়, পরীক্ষা কমিটির সভাপতি উম্মে সালমা লুনা ও বিভাগের শিক্ষক শহিদুল ইসলাম ছিলেন।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম সাংবাদিকদের বলেন, ‘এই কাজটি উচিত হয়নি। আমাদের সামনে অনেকসময় এ রকম শিক্ষার্থীরা থাকে আমরা সবসময়ই নারী শিক্ষকের মাধ্যমে তাদের আইডেনটিফাই করে থাকি।'
Masum / Masum
জুলাই শহীদদের গেজেট ও কবর সংরক্ষণে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী ইশরাক
বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে আগ্রহী রাশিয়া : কম দামে দিতে চায় ইউরিয়া সার
দেশের চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নিতে আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক দক্ষতা অর্জন করতে হবে -- মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী
জনবিচ্ছিন্ন হয়ে রাজনীতি করা যায় না - তথ্যমন্ত্রী
স্বচ্ছ ও কার্যকর কার্বন মার্কেট গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি
বন্দর অবকাঠামো উন্নয়নে কাতার সরকারকে বিনিয়োগের আহ্বান নৌপরিবহন মন্ত্রীর
কর্মসংস্থান ও সুশাসনকে অগ্রাধিকার দিয়ে সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ
১০ বছরের তথ্য বিশ্লেষণ করে আগাম সংকট শনাক্ত করবে প্রযুক্তি: বাণিজ্যমন্ত্রী
সরকার ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল