মাদক ব্যবসায়ী মঞ্জুর হোসেন নিঝু গ্রেপতারে মুগদা থানা ওসির প্রতি এলাকাবাসির কৃজ্ঞতা
জাহিদুল আলম : কুখ্যাত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত মঞ্জুর হোসেন নিঝুসহ তার সহযোগী গেফতার হওয়ায় মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিকুজ্জামান এর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে এলাকাবাসী। উল্লেখ্য, বেশ কিছুদিন ধরে মঞ্জুর হোসেন নিঝুসহ তার সহযোগীরা এলাকায় মাদক ব্যবসার পাশাপাশি চাদাঁবাজীসহ নানা অপরাধ করে আসছিলো।
এতটাই সে ও তার সহযোগিরা বেপরোয়া হয়ে উঠেছিল যে, এলাকাবাসি ভাবতে শুরু করেছিলে তাকে গ্রেফতারের ক্ষমতা থানা পুলিশের নেই। এতে অনেকটাই অসহায় বোধ করছিলো এলাকার শান্তি প্রিয় অনেক মানুষ।
এ দিকে উর্দ্ধতন রাজনৈতিক নেতাদের নাম ভাঙ্গিয়ে অপরাধীরা বলে বেড়াচ্ছিল তাদের কেউ কিছু করতে পারবে না। এমন পরিস্থিতিতে মুগদা থানার অফিসার ইনচার্জ তারিকুজ্জামান এর নির্দেশে এস আই মামুন এর নেতৃত্বে এক চৌকস টিম ২২/০১/২৩ ইং তারিখে সন্ধ্যা ৭:৪৫ ঘটিকার সময় গ্রীন মডেল টাউন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামনে কুখ্যাত মাদক ব্যবসায়ী মঞ্জুর হোসেন নিঝু ও সহযোগী আসামী মো: জনি সহ ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ১কেজি গাঁজা ও একটি প্রাইভেটকার চালকসহ আটক করে ।
নিঝুর গ্রেফতারের সংবাদে মানিক নগর এলাকায় কেউ কেউ মিষ্টি বিতরণ করেছে বলে জানা যায়। কারণ সে প্রকাশ্য দীর্ঘদিন যাবত মানিকনগর ওয়াসা রোড নিজ বাড়ীতে মাদকের স্পট করে জমজমাট ব্যাবসা চালিয়ে আসছিল। সেই সাথে অপরাধের একটি রাজ্য গড়ে তুলেছিল সে।
তার মাদক ব্যবসা ও চাদাঁবাজিসহসহ অপরাধমূলক কাজের কারণে মানিক নগর এলাকার অধিবাসীরা অতিষ্ঠ হয়ে উঠেছিল।
নাম না প্রকাশের শর্তে মানিক নগর এলাকার একজন ব্যবসায়ী গণমাধ্যমকে বলেন, আমরা খুবই খুশি হয়েছি। একজন মাদক ব্যবসায়ী যে কিনা দিনে দিনে অনেক বেশী বেপরোয়া হয়ে উঠছিল।
এলাকাবাসি ভাবতে শুরু করেছিল নিঝুকে পুলিশ ধরতে পারবে না। কিন্তু পুলিশ তাকে গ্রেফতার করে আইনের আওতায় এনেছে জেনে আমরা খুশি হয়েছি। সে যেন ফিরে এসে আবারো মাদক সহ অপরাধ কাজের মাধ্যমে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করতে না পারে থানা পুলিশ সে ব্যবস্থা নিবে এমনটাই প্রত্যাশা, সে সহ এলাকার সব শান্তিপ্রিয় মানুষের।
এ বিষয়ে মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিকুজ্জামান গণমাধ্যমকে বলেন, মাদকের ব্যাপারে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে। আমরা সে নীতি অনুস্মরণে দৃষ্টান্ত স্থাপন করতে কাজ করে যাচ্ছি।
আমি দায়িত্বে থাকাকালিন আমার থানা এলাকায় সন্ত্রাসী যেই হোক কোন প্রকার ছাড় দেয়া হবে না। তিনি বলেন, এলাকার শান্তিপ্রিয় যে কোন ব্যক্তির জন্য আমার দরাজা সব সময় খোলা থাকবে । যে কোন প্রয়োজনে তার কাছে যেন সাধারণ মানুষ নির্ভয়ে আসে সে ব্যাপারে সহযোগিতা করতে গণমাধ্যম কর্মিদের প্রতিও আহবান জানান।
Rp / Rp
প্রতিযোগিতার মাধ্যমে নাগরিক সেবার মান বাড়াতে কাজ করছে সরকার -- ডিএসসিসি প্রশাসক
লেক পারের রাস্তার ভাঙ্গন রোধসহ বৃষ্টির পানি যেন আর জমে না থাকে সেজন্য রাজউক ও ওয়াসাসহ সমন্বিতভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন -- ডিএনসিসির প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান
রাস্তার দু'পাশে জমে থাকা বৃষ্টির পানি ও ড্রেন ব্যবস্থার সার্বিক পরিস্থিতি সরজমিনে পরিদর্শন করন -- প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান
প্রশাসক মহোদয় কর্তৃক জনস্বার্থে বিশেষ বিজ্ঞপ্তি
সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন ও উচ্ছেদ অভিযান পরিচালনা: মানিকনগরে ৮৮০ মি সড়কের উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন
পয়ঃবর্জ্য সরাসরি জলাশয়ে সংযোগ দেয়া হয়েছে, ফলে মারাত্মক স্বাস্থ্য ও পরিবেশগত ঝুঁকি, মশার বংশবৃদ্ধিসহ জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে -- প্রশাসক মো. শফিকুল ইসলাম খান
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪২২ জন গ্রেফতার, মামলা ৮৯
ডিএমপির বিশেষ অভিযানে রাজধানীতে ৬৮ জন গ্রেফতার
সায়দাবাদ বাসস্ট্যান্ডে ডিএসসিসির মোবাইল কোর্টের অভিযান; পরিত্যক্ত বাস অপসারণ ও ১০ হাজার টাকা জরিমানা
ডিএসসিসি এলাকায় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন শুরু: লক্ষ্যমাত্রা প্রায় ৬ লক্ষ শিশু
ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসির জিগাতলা ও কুতুবখালী খালে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নেতৃত্বে টাস্কফোর্সের বিশেষ অভিযান: জরিমানা ও সচেতনতামূলক কার্যক্রম
বর্জ্য অপসারণ এখন ডিএসসিসির এক নম্বর অগ্রাধিকার : প্রশাসক